মধ্য গাজায় যৌথ স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ও অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেট। বুধবার (১৮ নভেম্বর) নুসেইরাত শরণার্থী শিবিরের পূর্ব দিকে ইসরায়েলি ট্যাংক মোতায়েন দেখা যায় এবং উত্তরে তীব্র গোলাবর্ষণ ও বিমান হামলা চলে। গাজার ‘হলুদ লাইন’-এর পশ্চিমে হামাসের একটি সুড়ঙ্গপথ ধ্বংস করাই এ অভিযানের লক্ষ্য বলে জানিয়েছে আইডিএফ।
মধ্য গাজায় যৌথ স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ও দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেট।
আইডিএফের বিবৃতিতে বলা হয়, গাজার ‘হলুদ লাইন’-এর পশ্চিমে থাকা একটি সুড়ঙ্গপথ ধ্বংস করাই এ অভিযানের মূল লক্ষ্য। হামাসের তৈরি ওই সুড়ঙ্গপথটি ইসরায়েলি বাহিনীর জন্য সরাসরি ও বড় ধরনের হুমকি হয়ে উঠেছিল বলে দাবি করেছে তারা।
উল্লেখ্য, ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজায় ‘হলুদ লাইন’ ঘোষণা করে ইসরায়েল। এই রেখা গাজার ইসরায়েলি বাহিনী ও হামাস নিয়ন্ত্রিত এলাকাগুলোকে আলাদা করেছে।
এদিকে গাজার একটি নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে, নুসেইরাত শরণার্থী শিবিরের উত্তরে ইসরায়েলি বাহিনীর তীব্র গোলাবর্ষণ চলছে। মধ্য গাজায় ইসরায়েলি সামরিক যানও দেখা গেছে এবং দুপুর থেকে গোলাগুলির পাশাপাশি বিমান হামলা অব্যাহত রয়েছে।