দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে সহিংসতা ও থানায় হামলার ঘটনায় রাষ্ট্রপতির জরুরি পদক্ষেপ চাইল জামায়াত

০ শেয়ার
গোপালগঞ্জে সহিংসতা ও থানায় হামলার ঘটনায় রাষ্ট্রপতির জরুরি পদক্ষেপ চাইল জামায়াত

গোপালগঞ্জে থানায় অগ্নিসংযোগ, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে হামলা ও সরকারি স্থাপনায় ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রপতির জরুরি পদক্ষেপ দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার সমালোচনা করে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়।

সংক্ষেপে মূল তথ্য
  • গোপালগঞ্জ জেলায় সাম্প্রতিক সময়ে সংঘটিত থানায় অগ্নিসংযোগ, পুলিশের ওপর আক্রমণ এবং বিভিন্ন সরকারি স্থাপনায় ভাঙচুর ও নাশকতার তীব্র নিন্দা জানিয়ে রাষ্ট্রপতির জরুরি হস্তক্ষেপ ও পদক্ষেপ দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
  • বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে দলটির পক্ষ থেকে ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতির মাধ্যমে এই দাবি জানানো হয়।
  • জামায়াতের ওই পোস্টে উল্লেখ করা হয়, ‘থানায় অগ্নিসংযোগ, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে থানায় হামলা, ভাঙচুর, পুলিশের ওপর আক্রমণ এবং বিভিন্ন সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ—গোপালগঞ্জজুড়ে সংঘটিত এসব ঘটনা রাষ্ট্রের চরম ব্যর্থতারই আরেকটি প্রমাণ।


গোপালগঞ্জ জেলায় সাম্প্রতিক সময়ে সংঘটিত থানায় অগ্নিসংযোগ, পুলিশের ওপর আক্রমণ এবং বিভিন্ন সরকারি স্থাপনায় ভাঙচুর ও নাশকতার তীব্র নিন্দা জানিয়ে রাষ্ট্রপতির জরুরি হস্তক্ষেপ ও পদক্ষেপ দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে দলটির পক্ষ থেকে ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতির মাধ্যমে এই দাবি জানানো হয়।

জামায়াতের ওই পোস্টে উল্লেখ করা হয়, ‘থানায় অগ্নিসংযোগ, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে থানায় হামলা, ভাঙচুর, পুলিশের ওপর আক্রমণ এবং বিভিন্ন সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ—গোপালগঞ্জজুড়ে সংঘটিত এসব ঘটনা রাষ্ট্রের চরম ব্যর্থতারই আরেকটি প্রমাণ।’ বর্তমান পরিস্থিতিতে গোপালগঞ্জের সাধারণ মানুষ চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন বলে দাবি করে দলটি।

সরকারের কঠোর অবস্থানের কথার সঙ্গে বাস্তব কাজের কোনো মিল নেই বলে অভিযোগ করে পোস্টে বলা হয়, ‘স্বরাষ্ট্রমন্ত্রী মুখে কঠোর অবস্থানের কথা বললেও বাস্তবে তার কোনো দৃশ্যমান প্রতিফলন দেখা যাচ্ছে না। কথার সঙ্গে কাজের এই বিরাট ব্যবধান সরকারের প্রতি জনগণের আস্থাকে আরও সংকটের মুখে ঠেলে দিচ্ছে।’

পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতির জরুরি পদক্ষেপ গ্রহণ এবং এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা অপরিহার্য বলে জোর দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ, রক্তমাখা ছুরি ও বিভিন্ন আলামত ঘিরে রহস্য

2

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা প্রণয়ন করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

3

ক্রিস গেইলের ১৭৫ রানের রেকর্ড ভেঙে বিশ্বরেকর্ড গড়লেন ২০ বছর বয়সী প্রিটোরিয়াস

4

বড় বিপাকে রিয়াল মাদ্রিদের দুই তারকা বেলিংহাম ও রুডিগার

5

ফরিদপুরের আলফাডাঙ্গায় ক্রেতার ছদ্মবেশে অভিযান: ২ হাজার ৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

6

যেসব কারণে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভিসা

7

নেপালের ভোটেকোশি নদীতে আকস্মিক বন্যার নেপথ্যে কী?

8

চার মন্ত্রী পরিবর্তনের দাবি জানালেন জাতীয় নাগরিক পার্টির নাসীরুদ্দীন পাটওয়ারী

9

এমপির প্রেমে হাবুডুবু ক্রিকেটার

10

আদালত অবমাননার ব্যাখ্যা দিতে ২৩ নভেম্বর পর্যন্ত সময় দিলেন ট্রাইব্যুনাল