দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাদ্রাসার চাকরির পাশাপাশি আখ চাষ করে লাখ টাকা বাড়তি আয়

০ শেয়ার
মাদ্রাসার চাকরির পাশাপাশি আখ চাষ করে লাখ টাকা বাড়তি আয়

মাদ্রাসার স্বল্প বেতনের চতুর্থ শ্রেণির চাকরির পাশাপাশি অবসর সময়ে আখ চাষ করে সফল হয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের মো. ছায়েদুল হক। ২৪ শতক জমিতে আখ চাষ করে সব খরচ বাদ দিয়ে এ বছর তাঁর আড়াই লাখ টাকার বেশি লাভ হওয়ার আশা দেখছেন তিনি।

সংক্ষেপে মূল তথ্য
  • স্থানীয় একটি মাদ্রাসার চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি আখ চাষ করে বাড়তি আয়ে সংসারে সচ্ছলতা ফিরিয়ে এনেছেন মো. ছায়েদুল হক (৫০)।
  • স্বল্প বেতনের চাকরির পাশাপাশি বিভিন্ন ফসলের চাষ করে শুরুতে সফল না হলেও, গত দুই বছর ধরে আখ চাষ করে তিনি এখন এলাকায় বেশ প্রশংসিত হয়েছেন।
  • ছায়েদুল হকের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় গ্রামে।


স্থানীয় একটি মাদ্রাসার চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি আখ চাষ করে বাড়তি আয়ে সংসারে সচ্ছলতা ফিরিয়ে এনেছেন মো. ছায়েদুল হক (৫০)। স্বল্প বেতনের চাকরির পাশাপাশি বিভিন্ন ফসলের চাষ করে শুরুতে সফল না হলেও, গত দুই বছর ধরে আখ চাষ করে তিনি এখন এলাকায় বেশ প্রশংসিত হয়েছেন।

ছায়েদুল হকের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় গ্রামে। সবুজে মোড়ানো গ্রামটির এক কিলোমিটার পশ্চিমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং কিছুটা পূর্বে ঢাকা-চট্টগ্রাম রেলপথ ও সুউচ্চ পাহাড়ের সারি অবস্থিত। এই গ্রামেরই ২৪ শতক জমিতে তিনি আখ চাষ করেছেন। গত রোববার বিকেলে সরেজমিনে তাঁর খেতটিতে দেখা যায়, বিকেলের সোনালি রোদে ঝলমল করছে সারি সারি আখ।

জানা গেছে, ১৯৯৯ সালের জুন মাসে ১ হাজার ৩০০ টাকা বেতনে স্থানীয় জামেয়া রহমানিয়া দাখিল মাদ্রাসায় (এমপিওভুক্ত) চতুর্থ শ্রেণির কর্মচারী পদে যোগ দেন তিনি। সময়ের সঙ্গে প্রাতিষ্ঠানিক বেতন বাড়লেও স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলের সংসার চালাতে হিমশিম খেতে হতো তাঁকে। দুই মেয়ের বিয়ের খরচ মেটাতে গিয়ে কিছু দেনাও হয়েছিল। ধান ও সবজি চাষে কাঙ্ক্ষিত সফলতা না পেয়ে তিনি আখ চাষের সিদ্ধান্ত নেন এবং প্রথম বছরই সফল হন।

এ বছর ২৪ শতক জমিতে সেচ, সার ও কীটনাশকসহ আখ চাষে তাঁর মোট খরচ হয়েছে দুই লাখ টাকার মতো। চাষাবাদের কাজে কখনো শ্রমিক নিলেও বেশির ভাগ সময় তাঁর ছেলেই তাঁকে সহযোগিতা করেছেন। খেতের আখ বাজারে প্রতিপিস ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ইতিমধ্যে খেতের অর্ধেকের বেশি আখ বিক্রি হয়ে গেছে এবং সব খরচ বাদ দিয়ে এ বছর তাঁর আড়াই লাখ টাকার বেশি লাভ হবে বলে তিনি আশাবাদী।

ছায়েদুল হক বলেন, ‘অনেকে অবসর সময়ে টিউশনি করেন, আমার সংসারে অভাব থাকায় আমি প্রতিষ্ঠানে নির্দিষ্ট দায়িত্ব পালনের পর আখ চাষ করেছি। কষ্টসাধ্য হওয়ায় এ অঞ্চলের কৃষকেরা আখ চাষ ছেড়ে দেওয়ায় বাজারে আখের ভালো চাহিদা রয়েছে। সরকারি সহযোগিতা পেলে আগামী বছর চাষ আরও বাড়াব।’

স্থানীয় জামেয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. ছাইদুর রহমান জানান, ছায়েদুল হক দীর্ঘ সময় ধরে মাদ্রাসায় নিষ্ঠার সঙ্গে চাকরি করছেন এবং অবসর সময়ে খেতখামার করে বাড়তি আয় করলেও প্রাতিষ্ঠানিক দায়িত্বে কখনো অবহেলা করেন না।

মিরসরাই উপজেলা কৃষি কার্যালয়ের হিসাব অনুযায়ী, এ বছর উপজেলায় ১৩ হেক্টর জমিতে আখ চাষ হয়েছে; যার মধ্যে দুর্গাপুর, হিঙ্গুলী, জোরারগঞ্জ ও খৈয়াছড়া ইউনিয়নে চাষ হয়েছে সবচেয়ে বেশি। মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, ‘মূল পেশার পাশাপাশি বাড়তি পরিশ্রমের মাধ্যমে আখ চাষ করে সফল হয়েছেন ছায়েদুল হক। তাঁর এই সাফল্য অনুসরণীয়। ভবিষ্যতে আখ চাষে তাঁকে আমরা সব ধরনের সহযোগিতা করব।’

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

জিম্বাবুয়ে দলে ফিরে কী বললেন সিকান্দার রাজা?

2

হাসপাতালে ভয়াবহ লোডশেডিংয়ের থাবা: ওটিতে টর্চ বা মোবাইলের আলোয় চলছে অস্ত্রোপচার

3

জিম্বাবয়ে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অভিষেক শর্মার ওপেনিং সঙ্গী কে, বৈভব নাকি প্রভসিমরন?

4

খামেনির জানাজায় যোগ দিতে তেহরানে পাকিস্তানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

5

শোক আর প্রতিবাদের প্রতীকী সমাহার: খামেনির দাফন অনুষ্ঠানে লাল পতাকার তাৎপর্য

6

স্থানীয় সরকার নির্বাচন কবে হবে, জানালেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন

7

নতুন পে স্কেলে বেতন পাওয়ার সহজ নিয়ম

8

সনির নতুন সিনেমা ক্যামেরা ‘এফএক্স৫’-এর মেমোরি কার্ড নিয়ে বড় চমক: কেন প্রয়োজন ভিবিজিপি ৪০০?

9

জাতি-ধর্ম-রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সবার পাশে রয়েছে সরকার: ডা. জাহিদ হোসেন

10

ন্যাম ভবনের বারান্দায় ঘুমাতে হতো এমপির দ্বিতীয় স্ত্রী মরিয়মকে