দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

ওসমান হাদিকে স্মরণ করে মঞ্চে কান্নায় ভেঙে পড়লেন ইনকিলাব মঞ্চের জাবের

০ শেয়ার
ওসমান হাদিকে স্মরণ করে মঞ্চে কান্নায় ভেঙে পড়লেন ইনকিলাব মঞ্চের জাবের

চট্টগ্রামে এক অনুষ্ঠানে ওসমান হাদিকে স্মরণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। এ সময় মঞ্চের সামনে উপস্থিত এক কর্মীর কান্নার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সংক্ষেপে মূল তথ্য
  • নিহত ওসমান হাদিকে স্মরণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন ইনকিলাব মঞ্চের অন্যতম শীর্ষ নেতা আব্দুল্লাহ আল জাবের।
  • চট্টগ্রাম নগরের চকবাজার থানার প্যারেড ময়দানে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই আবেগঘন দৃশ্যের অবতারণা হয়।
  • পরে জাবের ও এক যুবকের কান্নার ওই মুহূর্তের ২ মিনিট ২১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।


নিহত ওসমান হাদিকে স্মরণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন ইনকিলাব মঞ্চের অন্যতম শীর্ষ নেতা আব্দুল্লাহ আল জাবের। চট্টগ্রাম নগরের চকবাজার থানার প্যারেড ময়দানে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই আবেগঘন দৃশ্যের অবতারণা হয়। পরে জাবের ও এক যুবকের কান্নার ওই মুহূর্তের ২ মিনিট ২১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

রোববার (৮ নভেম্বর) রাতে প্যারেড ময়দানে আয়োজিত ‘মেহফিল-এ-ইনকিলাব’ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় শহীদ ওসমান হাদিকে স্মরণ করে আবেগপ্রবণ হয়ে পড়েন জাবের। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার একপর্যায়ে তিনি কেঁদে ফেলেন। এ সময় মঞ্চের সামনে মাঠে বসে থাকা এক তরুণ কর্মীও অঝোরে কাঁদতে শুরু করেন এবং বলতে থাকেন, “আমার ভাই মরে গেল আল্লাহ! আমাদের জন্যই রেখে দিল না কেন? তারে কেন নিয়ে গেল আল্লাহ?”

বক্তব্যে আব্দুল্লাহ আল জাবের বলেন, “আমি শুধু বারবার বলছিলাম, দেখেন হাদি ভাই, আপনি তো শুধু জাবেরকে নিয়ে এই লড়াইটা শুরু করেছিলেন। আজকে এখানে হাজার হাজার মানুষ আপনার ইনকিলাবের লড়াইয়ের হাল ধরে বসে আছে।” তিনি আরও ঘোষণা দেন, শাহাদাত বরণ না করা পর্যন্ত তাঁরা শহীদ ওসমানের অসমাপ্ত লড়াই চালিয়ে যাবেন। দিল্লির মসনদ ঘুরিয়ে না দেওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না উল্লেখ করে তিনি বলেন, “আমরা কাঁদব, আমরা হাসব, আমরা লড়াই করব; কিন্তু এই রাজপথ, এই জমিন ছাড়ব না।” দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ইনসাফ প্রতিষ্ঠায় শহীদ হাদির আদর্শকে সামনে রেখে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সাংস্কৃতিক আধিপত্যবাদের বিরুদ্ধে সচেতনতা তৈরি এবং আঞ্চলিক সংস্কৃতি তুলে ধরার লক্ষ্যে ‘মেহফিল-এ-ইনকিলাব’ শিরোনামের এই অনুষ্ঠানে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিল্পীরা আঞ্চলিক গান পরিবেশন করেন। এছাড়া জুলাই গণ-অভ্যুত্থানের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শিত হয়। অনুষ্ঠানে ওসমান হাদি হত্যার দ্রুত বিচার দাবি করে বিভিন্ন স্লোগান দেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত মেয়র পদপ্রার্থী ও দলটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, অভিনেতা আসাদুজ্জামান আসাদ এবং ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমা প্রমুখ।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

কাঠমান্ডুর মঞ্চে নেপালি নাটকের নির্দেশনায় কিংবদন্তি নাট্যজন মামুনুর রশীদ

2

ইরানের ওপর মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল

3

বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু: ২৮ জুন থেকে আবেদন শুরু

4

খামেনির রাষ্ট্রীয় জানাজাকে ঘিরে কঠোর অবস্থানে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে সতর্কবার্তা

5

বিশ্বচ্যাম্পিয়ন ভারতের রেকর্ডের ছড়াছড়ি: ট্রফির সাথে ঘরে তুলছে ৩৬ কোটি টাকার বিশাল প্রাইজমানি

6

একুশের স্মরণিকায় লেখা আহ্বান: আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট

7

শিক্ষার আসল উদ্দেশ্য ও বিভিন্ন জাতীয়-আন্তর্জাতিক খবরের সারসংক্ষেপ

8

জোড়া গোলে সমালোচনার জবাব দিলেন রোনালদো

9

'পুরো লেবানন পুড়ে যাক': বেন গাভির

10

ইনস্টিটিউতোর বিপক্ষে বোকা জুনিয়র্সের ৭ পরিবর্তন: আরুআবারেনার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত