দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

চুটকি বাজিয়ে আউট করানোর সেই ইংলিশ ক্রিকেটার দুই বছরের নিষিদ্ধ,

০ শেয়ার
চুটকি বাজিয়ে আউট করানোর সেই ইংলিশ ক্রিকেটার দুই বছরের নিষিদ্ধ,

ব্যাটে বল লাগেনি, তবুও চুটকি বাজিয়ে অদ্ভুত কায়দায় ব্যাটসম্যানকে আউট করায় অভিযুক্ত ইংলিশ ক্লাব ক্রিকেটার ব্রায়ান ডিভাইনকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া প্রতারণার দায়ে তার ক্লাব সল্টবার্ন ক্রিকেট ক্লাবের দ্বিতীয় দলকে অবনমনসহ জরিমানা ও পয়েন্ট কেটে নেওয়ার শাস্তি দেওয়া হয়েছে।

সংক্ষেপে মূল তথ্য
  • ব্যাটে বল না লাগলেও আঙুলে চুটকি বাজিয়ে বল লাগার নিখুঁত শব্দ তৈরি করে আম্পায়ারকে বিভ্রান্ত করার অভিনব প্রতারণার দায়ে কঠোর শাস্তির মুখে পড়েছেন ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটার ব্রায়ান ডিভাইন।
  • নর্থ ইয়র্কশায়ার অ্যান্ড সাউথ ডারহাম ক্রিকেট লিগের তদন্তে দোষী প্রমাণিত হওয়ায় তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
  • ৩৮ বছর বয়সী ডিভাইনকে ২০২৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে।

ব্যাটে বল না লাগলেও আঙুলে চুটকি বাজিয়ে বল লাগার নিখুঁত শব্দ তৈরি করে আম্পায়ারকে বিভ্রান্ত করার অভিনব প্রতারণার দায়ে কঠোর শাস্তির মুখে পড়েছেন ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটার ব্রায়ান ডিভাইন। নর্থ ইয়র্কশায়ার অ্যান্ড সাউথ ডারহাম ক্রিকেট লিগের তদন্তে দোষী প্রমাণিত হওয়ায় তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

৩৮ বছর বয়সী ডিভাইনকে ২০২৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞার আওতায় তিনি কোনো ধরনের ক্রিকেট খেলা ছাড়াও কোচিং, আম্পায়ারিং, স্কোরিং কিংবা কোনো জুনিয়র দলের সঙ্গেও যুক্ত থাকতে পারবেন না।

খেলোয়াড় ছাড়াও বড় শাস্তি পেয়েছে তার ক্লাব সল্টবার্ন ক্রিকেট ক্লাবের দ্বিতীয় দল। আগামী মৌসুমে দলটিকে এক ধাপ নিচে নেমে তৃতীয় বিভাগে খেলতে হবে। পাশাপাশি তাদের আগাম ৬০ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে এবং ৩০০ পাউন্ড জরিমানা করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ক্লিকি পন্টিং’ নামে পরিচিত ডিভাইনকে ঘিরে এই বিতর্ক শুরু হয় গত জুলাইয়ে।

নর্টনের বিপক্ষে ম্যাচে সল্টবার্নের হয়ে স্লিপে ফিল্ডিং করার সময় ব্যাটসম্যান নোমান শাবি অফ স্টাম্পের বল ছেড়ে দেওয়ার পরও ডিভাইন ঠিক বল উইকেটকিপারের গ্লাভসে পৌঁছানোর মুহূর্তে চুটকি বাজান। ব্যাটের কানায় বল লাগার মতো সেই আওয়াজে বিভ্রান্ত হয়ে আম্পায়ার আঙুল তুলে দেন। ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হওয়ায় সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

পরবর্তীতে তদন্তে জানা যায়, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। পরিসংখ্যান ঘেঁটে দেখা যায়, ডিভাইন মাঠে থাকলেই উইকেটকিপার অস্বাভাবিকভাবে বেশি ক্যাচ পেতেন যার মধ্যে এক ম্যাচেই ৮টি ক্যাচ নেওয়ার রেকর্ডও রয়েছে। ইসিবি ও লিগ কর্তৃপক্ষের যৌথ তদন্তে খেলোয়াড়দের সাক্ষাৎকার ও ভিডিও ফুটেজ পর্যালোচনার পর এই শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

শাপলা চত্বর হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৩০ পলাতককে আত্মসমর্পণের নির্দেশ

2

অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ নিয়ে বিশেষ কমিটির সিদ্ধান্ত ২০২৬ | সালাহউদ্দিন আহমদ

3

হরমুজ প্রণালিতে সমঝোতার আশা জাগলেও পারমাণবিক চুক্তির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা

4

নাইটক্লাবে মারামারির ঘটনায় আইনি বিপাকে ইংল্যান্ডের স্ট্রাইকার ইভান টনি

5

নিউইয়র্কের ব্রুকলিনে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি যুবক নিহত, আহত ১

6

গুজব প্রতিরোধে ২৪ ঘণ্টা ফ্যাক্ট-চেকিং কমিটি: তথ্যমন্ত্রী

7

জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ল গ্রিস, জয়হীন ক্লপ

8

হাইতিকে উড়িয়ে দিল ব্রাজিল

9

দেশের ভবিষ্যৎ পরিকল্পনা বিশ্বনেতাদের সামনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী

10

প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ খ্যাত পরিচালক কুক্কু কোহলি, শোকের ছায়া বলিউডে