|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছুরি নয়, ককপিটের হাতুড়ি ব্যবহার করেছিলেন কো-পাইলট

দুবাই থেকে দখলদার ইসরায়েলের তেলআবিবগামী ‘ফ্লাই দুবাই’ এর একটি ফ্লাইটে দুই পাইলটের মধ্যকার সংঘর্ষ ও হামলার ঘটনায় নতুন ও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। গত বুধবার (৩০ সেপ্টেম্বর) ঘটনার পরপরই দাবি করা হয়েছিল যে, বিমানের কো-পাইলট তার সহকর্মী ক্যাপ্টেন স্মিত মচ্ছাড়কে ছুরি দিয়ে আঘাত করেছেন। তবে মার্কিন গণমাধ্যম সিবিএস-এর সাম্প্রতিক এক তদন্ত প্রতিবেদনে জানা গেছে, হামলাকারী কো-পাইলট বিমানে কোনো ছুরি বা ধারালো অস্ত্র লুকিয়ে নেননি; বরং তিনি ককপিটে আগে থেকেই থাকা জরুরি উদ্ধারকাজে ব্যবহৃত হাতুড়ি দিয়ে ওই হামলা চালিয়েছেন।

এতদিন প্রশ্ন উঠেছিল যে, কঠোর নিরাপত্তা বলয় পেরিয়ে কো-পাইলট কীভাবে বিমানে ছুরি নিয়ে প্রবেশ করলেন। তবে তদন্তে পরিষ্কার হয়েছে যে, বিমান চলাকালীন সময়ে ব্যবহৃত ওই হাতুড়িটি কোনো লুকানো অস্ত্র ছিল না। আন্তর্জাতিক অ্যাভিয়েশনের কঠোর নিয়ম অনুযায়ী, বিমান বিধ্বস্ত হওয়ার মতো জরুরি পরিস্থিতিতে ক্রু ও যাত্রীদের উদ্ধারের জন্য ককপিটের ভেতরে বাধ্যতামূলকভাবে এই হাতুড়ি (ফায়ার এক্স বা ক্র্যাশ এক্স নামেও পরিচিত) রাখা হয়। ২০০১ সালে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার পর নিরাপত্তার স্বার্থে এই হাতুড়িগুলো কেবিন থেকে সরিয়ে কেবল ককপিটেই স্থায়ীভাবে সংযোজন করা হয়, যা পাইলটদের সহজে নাগালের মধ্যে থাকে। এই ঘটনার শিকার ক্যাপ্টেন ভারতীয় নাগরিক বলে জানা গেলেও ওমানি বংশোদ্ভূত অভিযুক্ত কো-পাইলটের বিস্তারিত পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশীয় টায়ার শিল্পে সুরক্ষা দাবি

1

সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উ

2

‘র’-এর প্রধানের ঢাকা সফর কেন তাৎপর্যপূর্ণ? বাংলাদেশ-ভারত সম্

3

আর্সেনাল বনাম টালাসের ম্যাচে নজিরবিহীন কেলেঙ্কারি, মাঠেই হাত

4

রাজশাহীর তানোরে এনসিপি নেতাকে কুপিয়ে জখম

5

রুদ্ধশ্বাস ম্যাচে ১ উইকেটে হারল বাংলাদেশ

6

নেদারল্যান্ডসের বিপক্ষে বড় জয়ের লক্ষ্যে অস্ট্রেলিয়া

7

হরমুজ প্রণালির নিরাপদ ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে ইরানের ব

8

হরমুজ খুলতে ইরানের ৭ দিনের প্রস্তাব, ট্রাম্পের প্রত্যাখ্যানে

9

সপ্তাহ দুই দিন ছুটিসহ এসিআইয়ে আকর্ষণীয় বেতনে চাকরি, বেতন ৫০

10

শেফিল্ড ইউনাইটেডের হয়ে দুর্দান্ত অভিষেক হামজার

11

মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল গান্ধী আটক

12

এমবোলোর লাল কার্ডের রহস্য: ফিফার ‘ভুল পরিচয়’ নিয়ম ও ভিএআর-এর

13

New Zealand vs Belgium: FIFA World Cup 2026 Match Preview

14

নিরাপত্তাঝুঁকি ও প্রতারণামূলক আচরণ: ওপেনএআইয়ের নতুন মডেল প্র

15

আর্জেন্টিনা ম্যাচের রেফারিং নিয়ে বিস্ফোরক ইঙ্গিত মোহাম্মদ সা

16

জন্মদিনে বন্ধুর সঙ্গে পার্কে, ‘পুলিশ’ পরিচয়ে ১৭ বছরের কিশোরী

17

ইরানের পরমাণু স্থাপনায় হামলার হুমকি ট্রাম্পের, টানা ১১তম রাত

18

ভেনেজুয়েলায় জোড়া শক্তিশালী ভূমিকম্প

19

বিরোধী দলীয় সংসদ সদস্যদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্

20