বলিউডের অন্যতম জনপ্রিয় ও আলোচিত তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট। স্বামীর জন্মদিনে আলিয়ার দারুণ ভালোবাসার প্রকাশ ও মিষ্টি মুহূর্তের ছবি নতুন করে মুগ্ধ করেছে এই তারকা জুটির ভক্তদের। গত সোমবার ছিল অভিনেতা রণবীর কাপুরের জন্মদিন। বিশেষ এই দিনটিতে স্বামীর সঙ্গে একান্ত সময় কাটানোর পাশাপাশি নিজেদের কিছু সুন্দর মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেছেন আলিয়া।
আলিয়ার শেয়ার করা ছবিগুলোর মধ্যে একটি বিশেষ ছবি খুব দ্রুত নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। সেই ছবিতে দেখা যায়, রণবীরকে পরম মমতায় কোলে তুলে জড়িয়ে ধরে আছেন আলিয়া এবং দুজনে একে অপরের দিকে তাকিয়ে খুনসুটিতে মেতেছেন। ছবিটির ক্যাপশনে আলিয়া লিখেছেন, ‘শুভ জন্মদিন কিউটি’। পোস্টটি প্রকাশ্যে আসার পর পরই ভক্তরা রণবীরকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি এই তারকা দম্পতির রোমান্টিক ও বন্ধুসুলভ কেমিস্ট্রির নানা প্রশংসায় মেতে ওঠেন। ব্যক্তিগত জীবনের পাশাপাশি বর্তমানে পেশাগত জগতেও বেশ ব্যস্ত সময় পার করছেন এই জুটি। পরিচালক সঞ্জয় লীলা বানশালির আসন্ন ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাদের। ২০২২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর তাদের সংসারে কন্যা রাহা আসার পর থেকে কাজের ফাঁके পরিবারকে সবসময় প্রাধান্য দিয়ে আসছেন এই তারকা দম্পতি।
মন্তব্য করুন