দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজধানীর পোস্তগোলায় ৫৫ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ, আটক ১

০ শেয়ার
রাজধানীর পোস্তগোলায় ৫৫ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ, আটক ১

ঢাকার পোস্তগোলায় কোস্টগার্ডের অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৫৫ লাখ ৮৯ হাজার টাকার ভারতীয় পণ্যসহ একটি কাভার্ডভ্যান ও এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।

সংক্ষেপে মূল তথ্য
  • রাজধানীর পোস্তগোলা ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে নিয়ে আসা প্রায় ৫৫ লাখ ৮৯ হাজার টাকার বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
  • এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত একটি মিনি কাভার্ডভ্যানসহ এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।
  • রোববার (৯ আগস্ট) কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

রাজধানীর পোস্তগোলা ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে নিয়ে আসা প্রায় ৫৫ লাখ ৮৯ হাজার টাকার বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত একটি মিনি কাভার্ডভ্যানসহ এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এর আগে শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত কোস্টগার্ড স্টেশন পাগলার একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে পোস্তগোলা এলাকায় এই অভিযান পরিচালনা করে। সন্দেহভাজন মিনি কাভার্ডভ্যানটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় এনার্জি ড্রিংক, সানগ্লাস, বাসমতি চাল এবং প্রাকৃতিক ভেষজ বা হিমালয়ান শিলাজিৎ রেজিন উদ্ধার করা হয়।

কোস্টগার্ড জানিয়েছে, আটককৃত ব্যক্তি ও জব্দকৃত মালামালসহ কাভার্ডভ্যানটি পরবর্তীতে বংশাল সার্কেল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। দেশের বাজারে অবৈধ পণ্য প্রবেশ রোধে কোস্টগার্ডের এমন তৎপরতা অব্যাহত থাকবে বলে জানানো হয়।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

বিশ্বকাপে দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড গড়লেন ফ্রান্সের উসমান দেম্বেলে

2

সৌদি আরবে অবৈধ অবস্থানকারীদের জন্য কঠোর সতর্কতা: জেল-জরিমানার ঘোষণা

3

হিমবাহ ধসে নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা: নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ চার শতাধিক

4

দ্বিপাক্ষিক বৈঠকে খুলে গেল মালয়েশিয়ার শ্রমবাজার: মাহদী আমিন

5

কুষ্টিয়ায় হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৯০ শিশু

6

এইচবিওর ল্যান্টার্নস সিরিজ: জন স্টুয়ার্ট ও ডিইউর গ্রিন ল্যান্টার্ন আপডেট

7

প্রাণী প্রজনন নিয়ন্ত্রণে আসছে নতুন আইন: সর্বোচ্চ ৫০ লাখ টাকা জরিমানা ও ৫ বছরের কারাদণ্ড

8

সংসদে ওসমান হাদি হত্যার বিচার নিয়ে আলোচনা নেই: ক্ষোভ প্রকাশ নাসীরুদ্দীন পাটওয়ারীর

9

ফ্লুমিনেন্সে ফিরলেন থিয়াগো সিলভা

10

জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে সমালোচনা প্রসঙ্গে যা বললেন ধানুশ