কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ১১ লাখ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে এসআরবি-১৫। অভিযানে ইয়াবার পাশাপাশি তাদের কাছ থেকে ৫টি দেশীয় তৈরি বড় রামদা জব্দ করা হয়েছে।...…
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা এলাকায় নিজের সরকারি অস্ত্র দিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন এপিবিএনের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন তালুকদার। বুধবার ভোরে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।...…
কুমিল্লার বুড়িচংয়ে ইস্টার্ন মেডিকেল কলেজের ভারতীয় শিক্ষার্থী আদনান আলতাফ নিখোঁজের দুদিন পর একটি জলাশয় থেকে তাঁর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। মানসিক অসুস্থতার কারণে তাঁর মা তাঁর সঙ্গে ক্যাম্পাসে থাকতেন বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।...…
চট্টগ্রামের সীতাকুণ্ডে লরির ধাক্কায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে পিষে দেওয়ায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) মাইশা মুসফিয়াত নামে এক ছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেললাইন অবরোধ করেছেন।...…
নারী ও শিশু নিগ্রহ, বলাৎকার এবং কিশোর অপরাধ দমনে শতভাগ আইনি প্রয়োগের কথা ঘোষণা করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী। কক্সবাজারে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি মাদ্রাসার বলাৎকার প্রসঙ্গ, কিশোর গ্যাং দমন এবং অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন।...…
কক্সবাজারে সন্ধ্যার পর বিনা কারণে বাইরে ঘোরাফেরা করলে স্কুল-কলেজের শিক্ষার্থীদের আটক ও গ্রেপ্তারের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী। কিশোর গ্যাং নির্মূলে অভিভাবক ও শিক্ষকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।...…