কুষ্টিয়ার দৌলতপুরে নিজের পেট্রলবোমায় পুড়ে যাওয়া পৈতৃক বাড়ি পরিদর্শন করে সংবাদ সম্মেলন করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম। এ সময় তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, এসব কাপুরুষোচিত হামলা চালিয়ে তাঁদের ভয় পাইয়ে দেওয়া যাবে না এবং অপরাধীদের মুখে শুধুই চুনকালি পড়বে।...…
খুলনা মহানগরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ধারাবাহিক হামলা, ভাঙচুর এবং চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন করেছেন চিকিৎসক ও নার্সরা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ-প্রশাসনকে সাত দিনের আলটিমেটাম দিয়ে তাঁরা কর্মবিরতিসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন।...…
ঝিনাইদহে বৈধ কাগজপত্র ছাড়া পরিবহনকালে ৪২০ বস্তা টিএসপি সারবোঝাই একটি ট্রাক আটক করেছে স্থানীয় জনতা। সারের মালিক দোষ স্বীকার করে পালিয়ে গেলেও প্রশাসন তাকে বৈধ কাগজপত্র জমা দেওয়ার জন্য সাত দিন সময় দেওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রশ্ন দেখা দিয়েছে।...…
বাগেরহাট সদর উপজেলার মানিকতলা এলাকায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তন্ময় ভাই’ স্লোগান দিয়ে একটি কলাবোঝাই পিকআপ ভ্যানের টায়ারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনার সত্যতা নিশ্চিত করে জড়িতদের শনাক্তে অভিযান শুরু করেছে পুলিশ।...…
কুষ্টিয়া সদর উপজেলায় এক নারীর ঘরে আপত্তিকর অবস্থায় মারুফ হাসান পিয়াস নামের এক ছাত্রদল নেতাকে আটকের অভিযোগ উঠেছে। পরবর্তীতে তাঁকে ছিনিয়ে নিতে অনুসারীদের বিরুদ্ধে গুলিবর্ষণের অভিযোগ করেছেন স্থানীয়রা।...…
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ১৪ বছরের এক মাদ্রাসাছাত্রীকে প্রাইভেট পড়ানোর নামে নিপীড়নের অভিযোগে শিক্ষক জাহিদুল ইসলাম জাহিদকে গ্রেফতার করেছে পুলিশ। অভিভাবকদের বিক্ষোভ ও মানববন্ধনের পরপরই তাঁকে গ্রেফতার করা হয়।...…