|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

ব্রাজিলকে কাঁপানো কে এই বুয়াদ্দি?

ব্রাজিলের কুনিয়ার সঙ্গে বল দখলের লড়াইয়ে মরক্কোর বুয়াদ্দি। ছবি: এএফপি


কবি সুকান্ত ভট্টাচার্য লিখেছিলেন, ‘আঠারো বছর বয়স কী দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তুলবার ঝুঁকি।’ বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ ২০২৬ বিশ্বকাপে এসে ঠিক এই লাইনটিকেই যেন মাঠের পারফরম্যান্সে বাস্তব রূপ দিলেন মরক্কোর তরুণ মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দি। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে আন্তর্জাতিক সিনিয়র ফুটবলে নিজের অভিষেক ম্যাচেই বুয়াদ্দি এমন এক জাদুকরী ও অবিশ্বাস্য পারফরম্যান্স উপহার দিলেন, যার সামনে কাসেমিরো বা ব্রুনো গিমারাইসের মতো বিশ্বসেরা ও অভিজ্ঞ মিডফিল্ডাররাও সম্পূর্ণ ম্লান হয়ে পড়েছিলেন। ১-১ গোলে ড্র হওয়া ব্রাজিল-মরক্কো হাইভোল্টেজ ম্যাচের ফলাফলের চেয়েও এখন ফুটবল বিশ্বে সবচেয়ে আলোচিত নাম আইয়ুব বুয়াদ্দি। পুরো ৯০ মিনিট মাঠজুড়ে রাজত্ব করা এই তরুণ রক্ষণ থেকে আক্রমণ সব বিভাগে ছিলেন অনন্য। ম্যাচের পরিসংখ্যান বলছে, তাঁর ৬৬টি পাসের মধ্যে ৬১টিই ছিল সফল, যার মধ্যে প্রতিপক্ষের ফাইনাল থার্ডে বাড়ানো ১৬টি পাসের সবকটিই ছিল শতভাগ নির্ভুল। এছাড়া কাসেমিরোদের আক্রমণ রুখে দিয়ে পাঁচবার বল ইন্টারসেপ্ট করার পাশাপাশি ৬টি বল রিকভার করে মরক্কোর মধ্যমাঠকে একাই আগলে রাখেন তিনি।

অথচ বিশ্বকাপের মাত্র কয়েক মাস আগেও নিশ্চিত ছিল না যে বুয়াদ্দি আদদে মরক্কোর হয়ে খেলবেন কি না। ফ্রান্সে জন্ম নেওয়া এই ফুটবলার তাঁর বয়সভিত্তিক ক্যারিয়ারের পুরোটা সময় ফ্রান্সের জার্সিতেই খেলেছেন। তবে বাবা-মায়ের জন্মসূত্রে মরক্কোর প্রতিনিধিত্ব করার সুযোগ থাকায়, বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে তিনি মরক্কো ফুটবল ফেডারেশনের অন্তর্ভুক্ত হন। দলটির দূরদর্শী কোচ আইয়ুব ওয়াহবি তরুণ এই প্রতিভাকে সরাসরি বিশ্বকাপের মতো মহোৎসবের মূল একাদশে নামাতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করেননি। ম্যাচ শেষে কোচ স্পষ্ট করে বলেন, বুয়াদ্দির বয়স ১৮ হলেও তাঁকে নামানোতে কোনো ঝুঁকি ছিল না, কারণ তিনি বয়স নয় বরং যোগ্যতা দেখেই তাকে দলে নিয়েছেন। ফ্রান্সের ঘরোয়া লিগে লিলের (Lille) হয়ে মাত্র ১৬ বছর বয়সে ফরাসি লিগে অভিষেক ঘটিয়ে আগেই নিজের জাত চিনিয়েছিলেন বুয়াদ্দি। বিশেষ করে উয়েফা চ্যাম্পিয়নস লিগে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের বিপক্ষে লিলের ১-০ গোলের ঐতিহাসিক জয়ে তাঁর দুর্দান্ত পারফরম্যান্স দেখেই নজর কাড়েন মরক্কান নির্বাচকদের। শুধু মাঠেই নয়, হাই স্কুল গ্র্যাজুয়েশনে দারুণ ফলাফল করা এই মেধাবী তরুণ ব্রাজিলের বিপক্ষে এক রাতেই বিশ্বকে জানিয়ে দিলেন যে, মরক্কো ফুটবল তাদের ভবিষ্যতের এক মহাতারকাকে পেয়ে গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুপার দাম বৃদ্ধি: ভরি প্রতি ১৭৫ টাকা বাড়ল, নতুন দাম কত? স্ল

1

ইরান নিয়ে ট্রাম্পের কঠোর ‘সীমান্ত রেখা’: জেনেভায় কূটনীতি নাক

2

বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড

3

কুষ্টিয়ায় হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি

4

প্রেসিডেন্ট পদে লড়ার গুঞ্জন উড়িয়ে দিলেন মার্কিন প্রতিরক্ষামন

5

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

6

ত্রাণ তহবিলের আড়ালে পণ্য পাচার, আটক ৩

7

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক সম্মানী দিচ্ছে সরকার: নতুন

8

মার্কিন স্থল অভিযানের অপেক্ষায় রয়েছে ইরান

9

দুই দেশের লিগ, এক নাম: আইপিএল ও পিএসএল মাতাচ্ছেন দুই ‘সামির’

10

৫ বছরের প্রেম ও ৩২ বছরের সফল দাম্পত্য: জিদান-ভেরোনিক জুটির ভ

11

কেন নেইমারকে ‘জোকার’ বললেন রেমোর সভাপতি? জানুন ম্যাচের পেছনে

12

বর্তমান বিশ্ব ফুটবলে এমবাপ্পে এবং আমিই সেরা: ইয়ামাল

13

ইরানে এখন মারা যাওয়াও সাধারণ মানুষের সাধ্যের বাইরে

14

ক্যাপ্টেন জ্যাক স্প্যারো’ হয়ে ফিরছেন জনি ডেপ: পাইরেটস অব দ্

15

দেশ সম্পূর্ণ আমদানিকৃত জ্বালানির ওপর নির্ভরশীল: জ্বালানিমন্ত

16

হারারেতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের, দলে ফিরলেন ত

17

গরমে পানিশূন্যতা দূর করতে গ্রীষ্মকালীন ফল: ডায়াবেটিস রোগীদে

18

ইসলামি সংগঠনের সঙ্গে যুক্ত না থাকলে কি কাফের হয়ে যাবে?

19

বঙ্গভবনে অফিস শুরু করলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল

20