দেশের বিভিন্ন অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। রোববার (১৯ জুলাই) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, দেশের দক্ষিণাঞ্চল ও তৎসংলগ্ন এলাকার নদীবন্দরগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
যেসব অঞ্চলে সতর্কতা: আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের নদীবন্দরগুলোতে এই ঝোড়ো হাওয়ার প্রভাব পড়তে পারে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। ঝোড়ো হাওয়ার সময় নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সাবধানে এবং সতর্কতার সাথে চলাচল করতে পরামর্শ দেওয়া হয়েছে। সন্ধ্যার পর আবহাওয়ার পরিস্থিতির পরিবর্তন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মন্তব্য করুন