|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি চালুর ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত

জন্মগত ত্রুটি নিয়ে জন্ম নেওয়া ঠোঁটকাটা ও তালুকাটা শিশুদের পুনর্বাসন এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানে দেশব্যাপী একটি জাতীয় কর্মসূচি চালুর জোরালো প্রতিশ্রুতি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার রাতে রাজধানীর গুলশান ক্লাবে ‘ঢাকায় স্মাইল এশিয়ার ৮ম আন্তর্জাতিক ফ্রেন্ডশিপ মেডিকেল মিশন’ উপলক্ষে আয়োজিত গালা ডিনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। সরকারি কর্মচারী হাসপাতালের উদ্যোগে স্মাইল এশিয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়, ঢাকা ব্যাংক এবং সাজেদা ফাউন্ডেশনের যৌথ প্রচেষ্টায় ‘নতুন হাসির অঙ্গীকারে’ শীর্ষক এই সফল কর্মসূচির মাধ্যমে ইতোমধ্যে ৬৯ জন শিশুকে বিনামূল্যে সফল অস্ত্রোপচার করা হয়েছে।

অনুষ্ঠানে ঠোঁট ও তালুকাটা শিশুদের কষ্ট ও তাদের পরিবারগুলোর অসহায়ত্বের কথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসকদের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি জানান, স্মাইল এশিয়া এবং সাজেদা ফাউন্ডেশন পুনরায় এ ধরনের মেডিকেল মিশন পরিচালনা করতে এলে বর্তমান সরকার একে আরও বড় পরিসরে একটি পূর্ণাঙ্গ জাতীয় কর্মসূচিতে রূপান্তর করবে। অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের এমডি ওসমান এরশাদ ফয়েজ, সাজেদা ফাউন্ডেশনের সিইও জাহেদা ফিজ্জা কবির, স্মাইল এশিয়ার মহাসচিব অভিমন্যু তালুকদার এবং সরকারি কর্মচারী হাসপাতালের মহাপরিচালক মো. আ. রাজ্জাক সরকারসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল বিশ্বকাপ ২০২৬ সেমিফাইনাল টিকিটের দরদাম ও খুঁটিনাটি

1

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের কাছে ইনিংস ও ৪১৩ রানে পরাজিত বাংলাদে

2

ব্রয়লার ১৮৫ টাকা হলেও ডজনে ১০ টাকা বাড়ল ডিমের দাম, চড়া মাছের

3

ডারউইনে অবিশ্বাস্য ইতিহাস: অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট জয় বাং

4

ইয়েমেনে সংঘর্ষে নিহত ৩০০ ছাড়াল, ঘর ছাড়ছেন হাজারো মানুষ

5

সরকারের সমালোচনা করলেও কেউ গুম হচ্ছে না, এটাই প্রকৃত গণতন্ত্

6

ঈদে টানা ৭ দিনের ছুটি: সরকারি চাকুরিজীবীদের জন্য বড় সুখবর

7

হানিট্র্যাপ ও ব্ল্যাকমেইল চক্রের ৫ সদস্য গ্রেফতার: ডিবি পুলি

8

রাষ্ট্রপতির পদত্যাগ গুঞ্জন মাত্র, সরকারের কোনো পদক্ষেপ নেই:

9

নাটোরের বড়াইগ্রামে ১৩০ বছর বয়সি মায়ের একমাত্র অবলম্বন শতবর্ষ

10

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে হার: হারের দায় ব্যাটারদের কাঁধে দ

11

মার্কিন যুক্তরাষ্ট্রের সেরা এবং সবচেয়ে বিশ্বস্ত অনলাইন ক্যাস

12

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতায় সংগীতের গ্র্যাজুয়েটদের সুযোগ

13

ক্রিকেটের উন্নতি করতে না পারলে সরে দাঁড়ান: আজহার আলী

14

অপহরণ নয়, আত্মগোপনে ছিলেন শিবির নেতা জিসান

15

ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে যুক্ত হচ্ছে নতুন চার্জ, বাড়তে পার

16

ত্রিদেশীয় সিরিজ ২০২৬: ভারত ‘এ’ দলের ২৭৭ রানের জবাবে রান তাড়া

17

লক্ষ্মীপুরের উপকূলীয় জনপদে ধারণকৃত ‘ইত্যাদি’র নতুন পর্ব প্রচ

18

মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন: কাদের বিপদ কাটল আর কারা পেল নতু

19

সেলেবি ডিজেবিলিটি ফুটবল ক্লাবের মানবিক গল্প

20