|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Jun 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

নবম জাতীয় পে-স্কেল ২০২৬: এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কাঠামো

নবম পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের কার বেতন কত বাড়ছে: তালিকা প্রকাশ

সরকারি চাকরিজীবী ও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য ১ জুলাই থেকে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা এসেছে। এই পে-স্কেলের আওতায় মূল বেতন বা বেসিক ৫০ শতাংশ বৃদ্ধির পরিকল্পনা করা হয়েছে। তবে নতুন বেতন কাঠামো চালু হলে সরকারি কর্মচারীদের ন্যায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ক্ষেত্রেও বর্তমানে চালু থাকা ১০ থেকে ১৫ শতাংশের বিশেষ সুবিধাটি আর বহাল থাকবে না।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, চাকরিজীবীদের মধ্যে যারা ১০ম থেকে ২০তম গ্রেডে কর্মরত তারা ১৫ শতাংশ বিশেষ সুবিধা পেয়ে থাকেন। অন্যদিকে ১ম থেকে ৯ম গ্রেডে কর্মরত চাকরিজীবীরা ১০ শতাংশ বিশেষ সুবিধা পান। ফলে ১ জুলাই থেকে পে-স্কেল বাস্তবায়ন হলে এই বিশেষ সুবিধা বাতিল হয়ে যাবে।

বিভিন্ন গ্রেডে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন সম্ভাব্য মূল বেতন

নবম পে-স্কেল নিয়ে গঠিত পে-কমিশনের সুপারিশ অনুযায়ী বিভিন্ন পদের মূল বেতনের হিসাব নিচে দেওয়া হলো:

  • ৪র্থ গ্রেড (অধ্যক্ষ): বর্তমানে চতুর্থ গ্রেডের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষদের মূল বেতন ৫০ হাজার টাকা। ১০ শতাংশ বিশেষ সুবিধাসহ বেসিক হয় ৫৫ হাজার টাকা (বিশেষ সুবিধা বাবদ পান ৫ হাজার টাকা)। নবম পে-স্কেলের সুপারিশ অনুযায়ী মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে হবে ৭৫ হাজার টাকা

  • ৬ষ্ঠ গ্রেড (সহকারী অধ্যাপক): সহকারী অধ্যাপকদের মূল বেতন ৩৫ হাজার ৫০০ টাকা। ১০ শতাংশ বিশেষ সুবিধাসহ বেসিক হয় ৩৯ হাজার ৫০ টাকা (বিশেষ সুবিধা বাবদ পান ৩ হাজার ৫৫০ টাকা)। নবম পে-স্কেলের সুপারিশ অনুযায়ী মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে হবে ৫৩ হাজার ২৫০ টাকা

  • ৭ম গ্রেড (উপাধ্যক্ষ ও প্রধান শিক্ষক): উপাধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের মূল বেতন ২৯ হাজার টাকা। ১০ শতাংশ বিশেষ সুবিধাসহ দাঁড়ায় ৩১ হাজার ৯০০ টাকা (বিশেষ সুবিধা বাবদ পান ২ হাজার ৯০০ টাকা)। নবম পে-স্কেলের সুপারিশ অনুযায়ী মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে হবে ৪৩ হাজার ৫০০ টাকা

  • ৯ম গ্রেড (প্রভাষক): প্রভাষকদের মূল বেতন ২২ হাজার টাকা। ১০ শতাংশ বিশেষ সুবিধাসহ দাঁড়ায় ২৪ হাজার ২০০ টাকা (বিশেষ সুবিধা বাবদ পান ২ হাজার ২০০ টাকা)। নবম পে-স্কেলের সুপারিশ অনুযায়ী মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে হবে ৩৩ হাজার টাকা

  • ১০ম গ্রেড (বিএডধারী সহকারী শিক্ষক): বিএডধারী সহকারী শিক্ষকদের মূল বেতন ১৬ হাজার টাকা। বর্তমানে তারা ১৫ শতাংশ বিশেষ সুবিধা পান। ফলে তাদের বেসিক হয় ১৮ হাজার ৪০০ টাকা (বিশেষ সুবিধা বাবদ পান ২ হাজার ৪০০ টাকা)। নবম পে-স্কেলের সুপারিশ অনুযায়ী মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে হবে ২৪ হাজার টাকা

  • ১১তম গ্রেড (সহকারী শিক্ষক): সহকারী শিক্ষকদের মূল বেতন ১২ হাজার ৫০০ টাকা। ১৫ শতাংশ বিশেষ সুবিধাসহ দাঁড়ায় ১৪ হাজার ৩৭৫ টাকা (বিশেষ সুবিধা বাবদ পান ১ হাজার ৮৭৫ টাকা)। নবম পে-স্কেলের সুপারিশ অনুযায়ী মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে হবে ১৮,৭৫০ টাকা

  • ১৬তম গ্রেড (অফিস/হিসাব সহকারী/কম্পিউটার অপারেটর): এদের মূল বেতন ৯ হাজার ৩০০ টাকা। ১৫ শতাংশ বিশেষ সুবিধাসহ বেসিক হয় ১০ হাজার ৬৯৫ টাকা (বিশেষ সুবিধা বাবদ পান ১ হাজার ৩৯৫ টাকা)। নবম পে-স্কেলের সুপারিশ অনুযায়ী মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে হবে ১৩ হাজার ৯৫০ টাকা

  • ১৮তম গ্রেড (ল্যাব সহকারী): ল্যাব সহকারীদের মূল বেতন ৮ হাজার ৮০০ টাকা। ১৫ শতাংশ বিশেষ সুবিধাসহ দাঁড়ায় ১০ হাজার ১২০ টাকা (বিশেষ সুবিধা বাবদ পান ১ হাজার ৩২০ টাকা)। নবম পে-স্কেলের সুপারিশ অনুযায়ী মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে হবে ১৩ হাজার ২০০ টাকা

  • ২০তম গ্রেড (অফিস সহায়ক/নৈশপ্রহরী/নিরাপত্তাকর্মী/পরিচ্ছন্নতাকর্মী/আয়া): এদের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা। ১৫ শতাংশ বিশেষ সুবিধাসহ মোট বেসিক হয় ৯ হাজার ৪৮৭ টাকা ৫০ পয়সা (বিশেষ সুবিধা বাবদ পান ১ হাজার ২৩৭ টাকা ৫০ পয়সা)। নবম পে-স্কেলের সুপারিশ অনুযায়ী মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে হবে ১২ হাজার ৩৭৫ টাকা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার কাছাকাছি ঘনঘন ভূমিকম্প: স্বাভাবিক প্রক্রিয়া নাকি বড় বি

1

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে স্পিক

2

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষ

3

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

4

পুঁজিবাজারে জোরালো প্রত্যাবর্তন: বেড়েছে সূচক ও লেনদেন

5

মেয়েদের ফুটবল নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে রাফায

6

জলাতঙ্ক প্রতিরোধে ২০ লাখ টিকা আমদানির উদ্যোগ

7

বিশ্বকাপের সেমিফাইনাল মহারণ: শিরোপার লড়াইয়ে আত্মবিশ্বাসী চার

8

হরমুজে ওমানের অস্থায়ী নৌপথ চালু

9

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে কি ব্ল্যাক কফি কার্যকর? যা বলছেন

10

বিশ্বকাপে রোনালদোর অনন্য ইতিহাস

11

নবম পে-স্কেল কার্যকর: ১১-২০তম গ্রেডে ১৩৫% পর্যন্ত বেতন বৃদ্ধ

12

আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোর লাল কার্ড ভুল ছিল, জানাল আইএফএব

13

শাহজালাল (রহ.) মাজারে সিন্ডিকেটের কারসাজি: একই গরু বিক্রি সা

14

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ ট্রিপল হেডার

15

সরকারি আইনি সহায়তা পাবেন যেভাবে

16

দেশের সব মাদ্রাসায় পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক করল অধিদপ্তর

17

ডিগ্রি-নির্ভর শিক্ষার অবসান: দক্ষ ও কর্মমুখী শিক্ষায় জোর দিচ

18

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ও পাকিস্তানের ভূমিকা

19

বিশ্বকাপের পর ইন্টার মিয়ামির জার্সিতে মাঠে ফিরছেন লিওনেল মে

20