|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

৪৪ বছরের ইতিহাসে প্রথম সম্পূর্ণ বন্ধ হচ্ছে হাঙ্গেরির পাকস পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

হাঙ্গেরির দানিউব নদীর পানির স্তর আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় দেশটির প্রধান পাকস পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ৪৪ বছরের ইতিহাসে প্রথমবারের মতো সম্পূর্ণভাবে বন্ধ হতে যাচ্ছে। জ্বালানি সংকট এড়াতে এবং সার্বিক পরিস্থিতি মোকাবিলায় আগামী সোমবার (৩ আগস্ট) থেকে কেন্দ্রটির কার্যক্রম পুরোপুরি স্থগিত করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পিটার মাজার।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী পিটার মাজার জানান, দানিউব নদীর পানি আরও হ্রাস পাওয়ায় সোমবার রাত ১টা ৩০ মিনিটে বিদ্যুৎকেন্দ্রটির শেষ দুটি উৎপাদন ইউনিটের একটি বন্ধ করে দেওয়া হবে। এতে প্ল্যান্টটির উৎপাদন ক্ষমতা মাত্র ২৪০ মেগাওয়াটে নেমে আসবে এবং এর পরই ৪৪ বছরের মধ্যে প্রথমবার পুরো কেন্দ্রটি বন্ধ করে দিতে বাধ্য হবে কর্তৃপক্ষ। এর আগে থেকেই দেশজুড়ে সম্ভাব্য জ্বালানি সংকট নিয়ে সতর্কতা জারি করে জরুরি প্রস্তুতি ও জনগণকে স্বেচ্ছায় বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানিয়েছিল সরকার।

উল্লেখ্য, হাঙ্গেরির মোট বিদ্যুতের চাহিদার প্রায় অর্ধেকই পূরণ করে থাকে এই পাকস পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। তবে মধ্য ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহ ও দীর্ঘস্থায়ী খরার কারণে দানিউব নদীর পানির স্তর ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ায় রিঅ্যাক্টর শীতল রাখার প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। যার ফলে শুধু হাঙ্গেরি নয়, প্রতিবেশী রোমানিয়াতেও পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কমিয়ে আনতে বাধ্য হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের মুদ্রার রেট: ৭ জুলাই ২০২৬, প্রবাসী ও ব্যবসায়ীদের জন্য

1

মাধবপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

2

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আইন শিক্ষার্থীদের বিক্ষোভ

3

গুগলের ‘নোটবুক এলএম’: আপনার গবেষণার কাজে যোগ হলো এক স্মার্ট

4

পাথরঘাটা থানার ওসিকে প্রত্যাহার

5

শাওনকে দ্রুত গ্রেপ্তারের দাবি তাজুল ইসলামের

6

তারেক রহমানের সফর বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের মাইলফলক

7

তালতলীতে রাতের আঁধারে সরকারি সড়ক কেটে ফসলি জমি বানানোর অভিযো

8

পাকিস্তানে জোড়া বিস্ফোরণ, নিহত ৭

9

বাংলাদেশ নৌবাহিনীতে ৪৫০ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি

10

মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে গ্রেফতার দেখানো হ

11

অক্টোবর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: রোডম্যাপ তৈরি করছে

12

এসএসসির ফল প্রকাশের তারিখ ২০ জুলাই

13

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত একনেকে অনুমোদনের দাবিতে উত্তাল তিস

14

ভারতকে পাকিস্তানের সরাসরি যুদ্ধের হুমকি

15

কাল স্থলবন্দর দিয়ে ঢাকায় আসছেন নতুন ভারতীয় হাইকমিশনার

16

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

17

জিম্বাবুয়ের ব্যাটিং ধস: নাহিদ রানার বিধ্বংসী বোলিংয়ে চাপে সফ

18

স্পেনের বিপক্ষে সেমিফাইনালে আত্মবিশ্বাসী ফ্রান্স কোচ দেশম: ই

19

রাজপথে নামছে ১১ দলীয় ঐক্য: ৪ দিনের নতুন কর্মসূচি ঘোষণা

20