|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

যাত্রীদের সাহসিকতায় প্রাণে বাঁচলেন ১৭৪ যাত্রী

ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের একটি বাণিজ্যিক বিমানে কো-পাইলটের আকস্মিক ও সহিংস হামলার হাত থেকে ১৭৪ জন যাত্রী ও ক্রু এক অলৌকিক উপায়ে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। বিমানটিতে ২৭ জন শিশুসহ মোট ১৭৪ জন যাত্রী ছিলেন। ওমানের নাগরিক ও ওই ফ্লাইটের কো-পাইলট হামাম আল-হামামি হঠাৎ করেই ভারতীয় বংশোদ্ভূত ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের ওপর ক্র্যাশ অ্যাক্স বা হাতুড়ি জাতীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালান।

ঘটনার বিবরণী অনুযায়ী, উড্ডয়নরত অবস্থায় কো-পাইলটের নৃশংস হামলার শিকার হয়েও গুরুতর আহত ক্যাপ্টেন মাচ্ছার সাহসিকতার সঙ্গে ককপিটের দরজা খুলে দেন এবং যাত্রীদের কাছে পরিস্থিতি প্রকাশ করেন। তার রক্তাক্ত অবস্থা ও বিপদবার্তা শোনার পর বিমানে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে চারজন ইসরাইলি যাত্রী এবং বিমানে থাকা অন্য দুই অফ-ডিউটি পাইলট দ্রুত ককপিটে ছুটে যান। যাত্রীরা অত্যন্ত সাহসিকতার সঙ্গে আক্রমণকারী কো-পাইলট হামামিকে মাটিতে চেপে ধরে কাবু করেন এবং ইয়ারফোন ব্যবহার করে তার হাত পেছনে বেঁধে ফেলেন।

যাত্রীদের মধ্যে ইয়ানিভ হায়ুন ও আসাফ রাজুয়ান হামলাকারীকে ধরে রাখতে প্রধান ভূমিকা রাখেন এবং জভিকা মানেস তাকে বেঁধে ফেলেন। অন্যদিকে, বিমানে উপস্থিত এক দন্ত চিকিৎসক শোটা মুসায়েভ মারাত্মক আহত ক্যাপ্টেন মাচ্ছারকে প্রাথমিক চিকিৎসা দেন, যার মাথা ও হাতে গভীর ক্ষত তৈরি হয়েছিল। এদিকে দুই অফ-ডিউটি পাইলট বিমানের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে অত্যন্ত দক্ষতার সঙ্গে বিমানটিকে সৌদি আরবের একটি ছোট বিমানবন্দরে জরুরি অবতরণ করাতে সক্ষম হন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, আক্রমণকারী হামামি রক্তমাখা পোশাকে হাঁটু গেড়ে বসে আছেন এবং যাত্রীরা তাকে ঘিরে রেখে বারবার ‘পুলিশের কাছেই দাও’ বলে সতর্ক করছেন। যাত্রীরা জানান, তারা ওই হামলাকারীকে মেরে ফেলতে চাননি, বরং তাকে জীবিত অবস্থায় পুলিশের হাতে সঁপে দিতে চেয়েছিলেন যাতে ঘটনার আসল রহস্য উদঘাটন করা যায়। এ কারণেই তাকে অক্সিজেন মাস্ক পরিয়ে সুস্থ রাখার চেষ্টা করা হয়েছিল। যদিও কেবিন ক্রুদের কেউ কেউ তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ জানালে যাত্রীদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়, তবে যাত্রীরা শেষ পর্যন্ত অনড় ছিলেন। ১৩ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন এবং ৯ হাজার ৫০০ ঘণ্টার বেশি ওড়ার রেকর্ডধারী ক্যাপ্টেন মাচ্ছারের অসাধারণ সাহসিকতা এবং যাত্রীদের তাৎক্ষণিক বুদ্ধিমত্তার ফলেই শেষ পর্যন্ত একটি বড় বিমান ট্র্যাজেডি এড়ানো সম্ভব হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তান জাতীয় ক্রিকেট দল বনাম শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল

1

হাউস অব লর্ডসের সদস্য হলেন লন্ডনের প্রথম মুসলিম মেয়র সাদিক

2

শেখ হাসিনার দেশত্যাগ: অজানা নাটকীয়তা ও গোপনীয় রেসকিউ মিশনের

3

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বা

4

তিন ফিফটিতে অস্ট্রেলিয়াকে ২৮৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

5

সিঙ্গাপুরের বিপক্ষে প্রথমার্ধে এক গোলে পিছিয়ে বাংলাদেশ

6

যুদ্ধক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে গেলেই ওয়াশিংটনের সঙ্গে আলোচ

7

নবম পে-স্কেলে ইনক্রিমেন্টের নতুন নিয়ম: গ্রেডভেদে বেতন বৃদ্ধি

8

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক বিতর্ক: বিভ্রান্ত না হওয়ার আহ্বান

9

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ লুটের কারবার ও হ

10

বিশ্বকাপ শুরুর আগেই ফ্রান্স শিবিরে অশান্তি, বিতর্কের কেন্দ্র

11

রাশিয়া-ইউক্রেন সীমান্তে নতুন উত্তেজনা: পালটাপালটি হামলায় নিহ

12

স্থানীয় সরকার নির্বাচন আগামী বছরের প্রথম দিকে শুরু

13

আইডিআরএর উদ্যোগে ৭ বিমা কোম্পানির ১৪ কোটি টাকার বেশি দাবি পর

14

গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিও ভাইরাল, শনাক

15

ইসরাইলে আরেক ‘৭ অক্টোবর’ ঘটাতে মিত্রদের নিয়ে বড় হামলার ছক কষ

16

ধানমন্ডি ৩২ নম্বরে ছবি ও ভিডিও ধারণকালে আটক ১

17

রাজশাহীতে মাস্ক-হেলমেট পরা আ.লীগের ঝটিকা মিছিল

18

স্কটল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপে ফিরছেন নেইমার

19

পিয়ংইয়ংয়ে ড্রোন পাঠিয়ে ৩০ বছরের কারাদণ্ডে সাবেক প্রেসিডেন্ট

20