ইরানের সামরিক ও রাজনৈতিক শক্তি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ভুল ধারণার বশবর্তী হয়ে হিসাব-নিকাশ করছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তেহরানকে কোনোভাবেই ভেনেজুয়েলার মতো পরিস্থিতির মুখোমুখি ভাবা ঠিক হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন তিনি।
আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে আরাঘচি জোর দিয়ে বলেছেন যে, ইরানের দীর্ঘদিনের প্রতিরোধ ক্ষমতা এবং রাষ্ট্রীয় সক্ষমতা মার্কিন নীতিনির্ধারকদের ধারণার চেয়ে অনেক বেশি শক্তিশালী। ওয়াশিংটন তেহরানকে যেভাবে অবমূল্যায়ন করার চেষ্টা করছে, মাঠের বাস্তবতা তার চেয়ে সম্পূর্ণ আলাদা।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষায় তেহরান যেকোনো আগ্রাসী পদক্ষেপের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। কোনো ধরনের বাহ্যিক চাপ বা ভুল কৌশলের মুখে ইরান তার নীতি থেকে একচুলও সরে দাঁড়াবে না বলে স্পষ্ট করে দিয়েছেন তিনি।
মন্তব্য করুন