দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

অক্টোবরে ইউরোপের ক্রেতাদের তেল দিচ্ছে না সৌদি আরব: ব্লুমবার্গ

০ শেয়ার
অক্টোবরে ইউরোপের ক্রেতাদের তেল দিচ্ছে না সৌদি আরব: ব্লুমবার্গ

লোহিত সাগরের পাইপলাইনে হামলার জেরে ইউরোপের শোধনাগারগুলোকে অক্টোবর মাসে কোনো অপরিশোধিত তেল না দেওয়ার কথা জানিয়েছে সৌদি আরামকো।

সংক্ষেপে মূল তথ্য
  • লোহিত সাগরের দিকে সৌদি আরবের গুরুত্বপূর্ণ একটি তেল পাইপলাইনে হামলার পর ইউরোপের অন্তত দুটি তেল শোধনাগারকে অক্টোবর মাসে কোনো অপরিশোধিত তেল না দেওয়ার কথা জানিয়েছে সৌদি আরামকো।
  • শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।
  • ইউরোপের ক্রেতারা সাধারণত সৌদি আরব থেকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় তেল সংগ্রহ করে থাকে, যেখানে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ তেল সরবরাহের নিশ্চয়তা থাকে।

লোহিত সাগরের দিকে সৌদি আরবের গুরুত্বপূর্ণ একটি তেল পাইপলাইনে হামলার পর ইউরোপের অন্তত দুটি তেল শোধনাগারকে অক্টোবর মাসে কোনো অপরিশোধিত তেল না দেওয়ার কথা জানিয়েছে সৌদি আরামকো। শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।

ইউরোপের ক্রেতারা সাধারণত সৌদি আরব থেকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় তেল সংগ্রহ করে থাকে, যেখানে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ তেল সরবরাহের নিশ্চয়তা থাকে। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতির কারণে আগামী মাসে সেই সরবরাহ রিফাইনাররা পাবে না বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। এই সিদ্ধান্ত ইউরোপের সব ক্রেতার ক্ষেত্রেই কার্যকর হবে বলে জানা গেছে। তবে এ বিষয়ে ব্লুমবার্গের পক্ষ থেকে মন্তব্যের অনুরোধ করা হলেও সৌদি আরামকো তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

উল্লেখ্য, গত সপ্তাহে হুতিদের ড্রোন হামলার পর সৌদি আরব তাদের কৌশলগত ইস্ট-ওয়েস্ট পাইপলাইনটি বন্ধ করে দিতে বাধ্য হয়। সংশ্লিষ্ট এক ব্যক্তি জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে পাইপলাইনের আংশিক কার্যক্রম পুনরায় শুরু হতে পারে, তবে এটি পুরোপুরি চালু হতে প্রায় ছয় সপ্তাহ সময় লাগতে পারে। ইউরোপের তেল শোধনাগারগুলো মূলত মিশরের ভূমধ্যসাগরীয় বন্দর সিদি কেরির মাধ্যমে সৌদি তেল সংগ্রহ করে থাকে, যা একটি পাইপলাইনের মাধ্যমে লোহিত সাগরের সঙ্গে সংযুক্ত।

পাইপলাইন বন্ধ হয়ে যাওয়ার ফলে সৌদি আরামকোর কিছু ক্রেতা ইতোমধ্যে বিকল্প উৎসের সন্ধান শুরু করেছেন। যেমন  পোল্যান্ডের প্রধান জ্বালানি কোম্পানি ‘ওরলেন’ বিকল্প উৎস থেকে তেল সংগ্রহের জন্য ইতিমধ্যে দশটিরও বেশি দরপত্র আহ্বান করেছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)-এর মাসিক অয়েল মার্কেট রিপোর্ট অনুযায়ী, গত জুন মাসে ওইসিডিভুক্ত ইউরোপীয় দেশগুলো সৌদি আরব থেকে প্রতিদিন গড়ে ৫ লাখ ৭৭ হাজার ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করেছিল।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

এআই ব্যবস্থার নিয়ন্ত্রণ হারানোর ভয়ে অ্যানথ্রপিকের গবেষকের পদত্যাগ

2

ভেনিস উৎসবে বাংলাদেশি সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর ইতিহাস

3

ব্যাংক খাতে বাড়ল কোটিপতি আমানতকারী, তবে কমল জমানো আমানত

4

হায়দ্রাবাদ বনাম রাজস্থান রয়্যালস: আজকের আইপিএল ম্যাচের লাইভ আপডেট ও প্রেডিকশন

5

নিরাপত্তাঝুঁকি ও প্রতারণামূলক আচরণ: ওপেনএআইয়ের নতুন মডেল প্রকাশ স্থগিত

6

গাবিগোলের বিতর্কিত উদযাপনে বিস্মিত কুকা

7

এজেন্টিক ওয়ার্কফ্লো ও সাইবার নিরাপত্তায় নতুন মাত্রা যোগ করতে বাজারে এল Gemini 3.8 Flash

8

ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: প্রধানমন্ত্রী মেলোনি

9

কর্মসংস্থানের অভাবে মাদক ও চাঁদাবাজিতে জড়াচ্ছে যুবসমাজ

10

রাজনীতি নয়, এখন শুধুই ক্রিকেট: ফেসবুক স্ট্যাটাসে খোলাসা করলেন সাকিব আল হাসান