|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

জেলেদের চাল আত্মসাতের অভিযোগ: ইউপি সদস্যের বিরুদ্ধে দুদকে মামলা

বরগুনার তালতলীতে সরকারি চাল আত্মসাতের অভিযোগে কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদের এক সদস্যের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনে মামলা দায়ের করা হয়েছে। গত ২৫ জুন বরগুনার সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল-১ আদালতে মামলাটি করেন একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মুহাম্মদ রেদওয়ান উল্লাহ। আদালতের বিচারক মো. সাইফুর রহমান অভিযোগটি আমলে নিয়ে পটুয়াখালী সমন্বিত দুদক কার্যালয়কে আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত ইউপি সদস্য মো. ফজলুল হক বাচ্চু ২০২৫-২৬ অর্থবছরে জাটকা আহরণ থেকে বিরত থাকা জেলেদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণের দায়িত্বে ছিলেন। কড়ইবাড়িয়া ইউনিয়নের জন্য মোট ৬৬ টন ৮৮০ কেজি চাল বরাদ্দ থাকলেও, অভিযোগ অনুযায়ী তিনি মাত্র ৬১ টন চাল বিতরণ করেছেন এবং অবশিষ্ট ৫ টন চাল আত্মসাৎ করেছেন। ভুক্তভোগী জেলেদের জন্য বরাদ্দের এই চাল আত্মসাতের বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় এবং জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও প্রতিকার না পাওয়ায় বাদী আদালতে মামলা করতে বাধ্য হয়েছেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জিয়া উদ্দিন জানান, সরকারি ত্রাণ সহায়তায় অনিয়ম ও দুর্নীতির দায়েই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। আদালত বিষয়টির গুরুত্ব বিবেচনা করে দুদককে তদন্তের দায়িত্ব দিয়েছেন। তবে অভিযুক্ত ইউপি সদস্য মো. ফজলুল হক বাচ্চুর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সরকারি সম্পদ চুরির ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এই মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন বরগুনার পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নুরুল আমিন। জেলেদের খাদ্য নিরাপত্তার মতো সংবেদনশীল খাতে এমন অনিয়ম প্রমাণ হলে তা সরকারি ত্রাণ বিতরণের স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর বড় প্রশ্নচিহ্ন তৈরি করবে বলে মনে করছেন সচেতন মহল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এপ্রিলের আগেই প্রতিষ্ঠান প্রধান নিয়োগ প্রক্রিয়া শেষের নির্দে

1

প্রয়াত শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি উপালি ধর্মদাসা

2

ভারতের স্বাধীনতা দিবস: বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তা

3

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের জয়, মেতেছে পুরো দেশ

4

১৭ জেলায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস: নদীবন্দরে ১ নম্বর সত

5

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাবিতে যুদ্ধাপরাধীদের ছবি অপসার

6

ঝিনাইদহে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

7

ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি প্রধানমন্ত্রী

8

কার হাতে উঠল কোন ট্রফি: এক নজরে ২০২৬ বিশ্বকাপের ব্যক্তিগত পু

9

বন্যা পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান স্থানীয় সর

10

ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের জন্য নতুন প্রধানমন্ত্রী অ্যান

11

Colombia vs Portugal: FIFA World Cup 2026 Match Preview

12

সারা দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হ

13

কাকলী র‍্যাম্পের নিচে থইথই পানি: সতর্কবার্তা দিল ট্রাফিক পুল

14

তিমুর-লেস্তের বিপক্ষে ম্যাচের আগে সম্পূর্ণ স্কোয়াড পাচ্ছে ইন

15

দেশে মোট ভোটার বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখ, তিন মাসে নতুন

16

টানা ১১ বছর এসএসসিতে পাসের হারে এগিয়ে মেয়েরা

17

দুবাই কারাগার থেকে বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়া চূড়

18

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ: বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগার

19

সেন্ট্রাল পার্কের কাছে দুই ব্যক্তিকে ছুরিকাঘাত: সন্দেহভাজন গ

20