|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ঝিনাইদহে আ.লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিলেন নেতাকর্মীরা

ঝিনাইদহের কালীগঞ্জে আওয়ামী লীগ নেতা ও পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজুকে পুলিশের কাছ থেকে নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে শহরের আড়পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

আওয়ামী লীগ নেতাকর্মীদের ভাষ্যমতে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচির প্রস্তুতি নেওয়ার সময় পুলিশ মোস্তাফিজুর রহমান বিজুকে আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সেখানে উপস্থিত দলীয় নেতাকর্মী ও পরিবারের সদস্যরা তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেন। নেতাকর্মীদের আরও অভিযোগ, এ সময় পুলিশ বিজুর ব্যবহৃত মোবাইল ও মানিব্যাগ নিয়ে যায়।

তবে পুলিশের পক্ষ থেকে এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করা হয়েছে। কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানিয়েছেন, পুলিশ সেখানে গেলে মোস্তাফিজুর রহমান বিজু নিজেই পালিয়ে যান, তাকে ছিনিয়ে নেওয়ার কোনো ঘটনা ঘটেনি। এছাড়া পালিয়ে যাওয়ার সময় তার একটি মোবাইল ফোন পড়ে যায়, যা বর্তমানে পুলিশের হেফাজতে আছে এবং পরিবারের সদস্যরা চাইলে সেটি নিতে পারেন বলে পুলিশ জানিয়েছে। তবে মানিব্যাগ পাওয়ার বিষয়টি অস্বীকার করেছে থানা কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পুলিশ সদস্যরা ওই নেতাকে অফিস থেকে বাইরে নিয়ে যাচ্ছেন এবং পরবর্তী সময়ে স্থানীয়দের উপস্থিতিতে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। বর্তমানে এলাকাটিতে চাপা উত্তেজনা বিরাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার পক্ষপাত নিয়ে বিস্ফোরক মিশরের কোচ: ‘এটি একটি পাতানো ম্য

1

হরমুজ সংকটে ইতিহাসের সবচেয়ে বড় তেল সরবরাহ বিঘ্ন: আরামকো সিইও

2

মাঝ আকাশে কাছাকাছি চলে এসেছিল ট্রাম্পের ‘মেরিন ওয়ান’ ও যাত্র

3

ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশী নৌকাডুবি ২০২৬ | নিখোঁজ ৭০ জন বা

4

এসআই আলতাফ হত্যা মামলা: মূলহোতাসহ আরও ৮ আসামি গ্রেপ্তার

5

ক্রিকেটার নাঈমকে মারধর: ২ পুলিশ বরখাস্ত

6

বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: মন্তব্য বিএনপির সংসদ

7

আজ হালকা বৃষ্টির সম্ভাবনা, সামনে রোদোজ্জ্বল দিন

8

দ্বিতীয় ওয়ানডেতে ভারতের বিশ্বকাপ প্রস্তুতি, বোলিং শক্তি বাড়া

9

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের গ্রেপ্তারে আদালতের অনুমতির প

10

জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের প্রতিবেদন পর্যালোচনায় ৭ সদস্যে

11

সাভারে বীর শহীদদের শ্রদ্ধা জানালেন নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্

12

ফেসবুকে ক্ষোভ প্রকাশ এমপি ডা. মাহমুদা মিতুর

13

দুই সপ্তাহে স্বর্ণের সর্বনিম্ন দাম

14

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসন মোকাবিলায় মুসলিম বিশ্বকে ঐক্

15

দেশের সাত জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওবাসহ বজ্রবৃষ্টির আভাস

16

প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে দীর্ঘ ১৫ বছর পর মুখ

17

ব্রাজিলের বিপক্ষে নেস্তরি ইরকান্দার দুর্দান্ত গোলে ড্রয়ের পথ

18

বগুড়ায় আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি

19

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যোগদানের তারিখ ন

20