দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার নামে মামলা করে চাকরি হারানো দুদক কর্মকর্তা শাব্বির হাসান পুনর্বহাল

০ শেয়ার
শেখ হাসিনার নামে মামলা করে চাকরি হারানো দুদক কর্মকর্তা শাব্বির হাসান পুনর্বহাল

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে মামলা করে আলোচিত দুদক কর্মকর্তা এম এম শাব্বির হাসান প্রায় ১৫ বছর পর চাকরিতে পুনর্বহাল হয়েছেন।

সংক্ষেপে মূল তথ্য
  • ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে মামলা করে একসময়ে দেশজুড়ে ব্যাপক আলোচনায় আসা দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৎকালীন উপ-পরিচালক এম এম শাব্বির হাসান দীর্ঘ প্রায় ১৫ বছর আইনি লড়াই ও বরখাস্তের জীবন পেরিয়ে অবশেষে নিজের চাকরি ফিরে পেলেন।
  • গত ৩০ সেপ্টেম্বর দুদক চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে তার ওপর থেকে সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে তাকে পুনরায় চাকরিতে পুনর্বহাল করা হয়েছে।
  • দুদক সূত্রে জানা গেছে, ফৌজরদারি মামলায় গ্রেফতার ও পরবর্তীতে সাময়িক বরখাস্ত হওয়ার পর দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সম্প্রতি আদালত থেকে তিনি বেকসুর খালাস পান।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে মামলা করে একসময়ে দেশজুড়ে ব্যাপক আলোচনায় আসা দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৎকালীন উপ-পরিচালক এম এম শাব্বির হাসান দীর্ঘ প্রায় ১৫ বছর আইনি লড়াই ও বরখাস্তের জীবন পেরিয়ে অবশেষে নিজের চাকরি ফিরে পেলেন। গত ৩০ সেপ্টেম্বর দুদক চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে তার ওপর থেকে সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে তাকে পুনরায় চাকরিতে পুনর্বহাল করা হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, ফৌজরদারি মামলায় গ্রেফতার ও পরবর্তীতে সাময়িক বরখাস্ত হওয়ার পর দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সম্প্রতি আদালত থেকে তিনি বেকসুর খালাস পান। আদালতের এই রায়ের পর এবং কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে চলমান বিভাগীয় মামলার অভিযোগ থেকেও তাকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি দেওয়া হয়। গত ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত কমিশনের এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় এবং পরবর্তীতে ৩০ সেপ্টেম্বর থেকেই তার পুনর্বহালের আদেশ কার্যকর করা হয়। সংশ্লিষ্ট অফিস আদেশের বিধান অনুযায়ী, তার বরখাস্তকৃত দীর্ঘ সময়কালকেও চাকুরির নিয়মিত কর্মকাল হিসেবে গণনা করা হবে।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারির এক কমিশন সভায় তাকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হলেও ফৌজদারি মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তা স্থগিত রাখা হয়েছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে চলতি বছরের ২১ মে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ আদালত তাকে সকল অভিযোগ থেকে সম্পূর্ণ বেকসুর খালাস দেন। এর প্রেক্ষিতেই দুদক কর্তৃপক্ষ তার বিভাগীয় মামলার দায়মুক্তি ও চাকরিতে পুনর্বহালের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়ন করে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষক ও ঋণখেলাপিরা: ইসি

2

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের চিফ হুইপ

3

শান্ত ফিট হয়ে টেস্ট খেললে দলের জন্যই ভালো: কোচ নাজমুল হোসেন

4

রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান: গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০১, মামলা ৫৩

5

মেসিকে সেরা বললেন ইয়ামাল

6

টাইগারদের বোলিং তাণ্ডবে বিপর্যস্ত অস্ট্রেলিয়া: প্রথম দিনে ধুঁকছে স্বাগতিকরা

7

রাশিয়ার ওয়াইল্ডবেরিজ গুদামে ইউক্রেনীয় ড্রোন হামলা, আহত ১৫

8

ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী

9

আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা: হাইকোর্টের রায় আজ

10

৯৬ বছরের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় আর্জেন্টিনা