দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

এক থেকে দেড় সপ্তাহের মধ্যে মিল-কারখানায় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে

০ শেয়ার
এক থেকে দেড় সপ্তাহের মধ্যে মিল-কারখানায় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে
রুহুল কবির রিজভী

মহেশখালীর টার্মিনালের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবং এলএনজি আমাদানি বাড়াতে সরকারের পদক্ষেপে আগামী এক থেকে দেড় সপ্তাহের মধ্যে মিল-কারখানায় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

সংক্ষেপে মূল তথ্য
  • আগামী এক থেকে দেড় সপ্তাহের মধ্যে দেশের শিল্প-কারখানাগুলোতে পর্যাপ্ত গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
  • বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) রাজধানীর ৩০০ ফিট এলাকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান।
  • রুহুল কবির রিজভী বলেন, বর্তমান জ্বালানি সংকট কেবল অভ্যন্তরীণ কারণে নয়, এর পেছনে বৈশ্বিক বিভিন্ন কারণও জড়িত।

আগামী এক থেকে দেড় সপ্তাহের মধ্যে দেশের শিল্প-কারখানাগুলোতে পর্যাপ্ত গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) রাজধানীর ৩০০ ফিট এলাকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান।

রুহুল কবির রিজভী বলেন, বর্তমান জ্বালানি সংকট কেবল অভ্যন্তরীণ কারণে নয়, এর পেছনে বৈশ্বিক বিভিন্ন কারণও জড়িত। তবে সরকার এই সংকট নিরসনে আন্তরিকভাবে কাজ করছে। মহেশখালীর গ্যাস টার্মিনালের পরিস্থিতি ইতোমধ্যে অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ের জন্য সরকার ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার এই পদক্ষেপে শিগগিরই দেশের গ্যাস সংকটের অবসান ঘটবে এবং শিল্প উৎপাদন ও ব্যবসা-বাণিজ্যে বিদ্যমান স্থবিরতা কেটে যাবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

চলতি বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরুর পরিকল্পনা রয়েছে সরকারের: তথ্য উপদেষ্টা

2

বন্দরে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ: রিকশাচালক গ্রেফতার

3

স্নাতক পাসে ব্র্যাক ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন করুন ৩০ আগস্টের মধ্যে

4

লেবানন ইসরাইলের খেলার মাঠ হওয়া উচিত: ইসরাইলি মন্ত্রী

5

শাহজালাল (রহ.) মাজারে ভয়াবহ সিন্ডিকেট: দানবাক্স ও অর্থ লুটপাটের চাঞ্চল্যকর তথ্য

6

আজকের মুদ্রার রেট: জেনে নিন কোন দেশের মুদ্রার কত বিনিময় মূল্য

7

রাখাইনে সংঘাত: বাংলাদেশ থেকে ৩ লক্ষাধিক রোহিঙ্গা নিতে কেন দেরি হবে, জানাল মিয়ানমার

8

জয়ের দাবিদার ছিলাম আমরা, হারের পরেও ব্রাজিলের পাশে কার্লো আনচেলত্তি

9

অনুকূল পরিবেশ তৈরি না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

10

যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কের নতুন মোড়: ওয়াশিংটন কি সত্যিই তেল আবিব থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে?