দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

পেপারবিহীন আধুনিক সংসদ গঠনে ‘ই-পার্লামেন্ট’ চালুর উদ্যোগ

০ শেয়ার
পেপারবিহীন আধুনিক সংসদ গঠনে ‘ই-পার্লামেন্ট’ চালুর উদ্যোগ
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদকে পেপারবিহীন ও প্রযুক্তিনির্ভর করতে ই-পার্লামেন্ট সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। স্পিকারের সঙ্গে বৈঠকে ডেপুটি স্পিকারসহ কমিটির সদস্যরা এই সিদ্ধান্ত নেন।

সংক্ষেপে মূল তথ্য
  • জাতীয় সংসদকে সম্পূর্ণ পেপারবিহীন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার লক্ষে ‘ই-পার্লামেন্ট’ সিস্টেম বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
  • এর মাধ্যমে সংসদীয় কার্যক্রমে গতিশীলতা আনার পরিকল্পনা করা হচ্ছে।
  • রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি এবং কমিটির সদস্য নায়াব ইউসুফ আহমেদ ও এ বি এম মোশাররফ হোসেন সাক্ষাৎ করেন।

জাতীয় সংসদকে সম্পূর্ণ পেপারবিহীন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার লক্ষে ‘ই-পার্লামেন্ট’ সিস্টেম বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে সংসদীয় কার্যক্রমে গতিশীলতা আনার পরিকল্পনা করা হচ্ছে।

রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি এবং কমিটির সদস্য নায়াব ইউসুফ আহমেদ ও এ বি এম মোশাররফ হোসেন সাক্ষাৎ করেন। এই বৈঠকে সংসদের কার্যক্রমকে আরও যুগোপযোগী করতে ই-পার্লামেন্ট চালুর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রস্তাবিত এই ডিজিটাল ব্যবস্থায় বাংলা ও ইংরেজি উভয় ভাষার সংস্করণ থাকবে, যার ফলে সংসদীয় নথি ব্যবস্থাপনা, তথ্য সংরক্ষণ এবং আদান-প্রদান আরও সহজ, দ্রুত ও কার্যকর হবে। ই-পার্লামেন্ট সিস্টেম বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করতে ডেপুটি স্পিকারকে প্রধান করে একটি বিশেষ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন স্পিকার। এই কমিটি প্রস্তাবিত সিস্টেমের কাঠামো, প্রযুক্তিগত অবকাঠামো এবং বাস্তবায়ন প্রক্রিয়া পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেবে। এছাড়া চলতি সেপ্টেম্বর মাসের শেষের দিকে এই সিস্টেমের ওপর একটি বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপনের জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, ই-পার্লামেন্ট চালুর মাধ্যমে সংসদের যাবতীয় কার্যক্রম ডিজিটাল প্ল্যাটফর্মে পরিচালিত হবে, যা বর্তমান সরকারের একটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হবে। এর ফলে একদিকে যেমন কাগজের ব্যবহার উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে, অন্যদিকে সময় ও প্রশাসনিক ব্যয় সাশ্রয়ের পাশাপাশি সংসদীয় কার্যক্রমে স্বচ্ছতা, দক্ষতা ও সমন্বয় বহুগুণ বৃদ্ধি পাবে। এই প্রকল্প বাস্তবায়নে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)সহ বিভিন্ন দাতা দেশ ও সংস্থার কারিগরি ও আর্থিক সহযোগিতা নেওয়ার বিষয়েও সিদ্ধান্ত হয়েছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

চাঁপাইনবাবগঞ্জে নির্মাণাধীন কালভার্টে পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

2

চীন থেকে এলএনজি টার্মিনাল আনতে বেশি খরচও মেনে নিতে হবে

3

বাজেটে যেসব পণ্যের দাম বাড়ছে

4

বাজেট ২০২৬-২৭: কালো টাকা সাদা করার বিতর্কিত সুযোগ বাতিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর

5

‘রাজনীতি নাকি ক্রিকেট, একটি বেছে নিন

6

দেশের বাজারে কমল সোনার দাম: এক ভরি কিনতে কত লাগবে জেনে নিন

7

সাবেক এনবিআর কর্মকর্তা মুনীম-ঈদতাজুলসহ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাব অবরুদ্ধ

8

অনলাইনে ঘরে বসেই ড্রাইভিং লাইসেন্স করার সহজ উপায় ও ফি

9

বিশ্বকাপের উত্তেজনায় অমিতাভ বচ্চন: সোশাল মিডিয়ায় দিলেন নতুন পোস্ট

10

সরকারি কার্যবণ্টন বিধিমালা সংশোধনে সব মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ