|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

জমি নিয়ে বিরোধ ও ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২০

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর মুন্সিহাটি এলাকায় জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধ এবং স্থানীয় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে স্থানীয় ইউপি সদস্যসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শাহবাজপুর মুন্সিহাটি-ওবায়দুল্লাহ সড়কে এই সংঘর্ষের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহবাজপুরের স্থানীয় বিএনপি নেতা শাহীন আলমের বড় ভাই হাজি বিল্লাল মিয়ার সঙ্গে একই এলাকার আবু আহমেদের ছেলে ইলিয়াস মিয়া ও আওলাদ হোসেনের লোকজনের মধ্যে ১ দশমিক ৮১ শতাংশ জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধ মীমাংসার জন্য সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দেওয়া হলেও সমাধান হয়নি। এর মধ্যেই সরাইলের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদে প্রার্থী হওয়া নিয়ে গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে উভয় পক্ষের লোকজনের মধ্যে পাল্টাপাল্টি পোস্ট ও উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এরই জের ধরে মঙ্গলবার সকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দেড় ঘণ্টার সহিংসতায় বর্তমান ইউপি সদস্য মালেক মিয়াসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতরা সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

সংবাদ পেয়ে সরাইল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে স্থানীয় বিএনপি নেতা শাহীন আলমও রয়েছেন, যিনি হাতে গুরুতর আঘাত পেয়ে চিকিৎসাধীন আছেন। উভয় পক্ষই একে অপরকে হামলার জন্য দায়ী করেছে। এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয় এবং বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোপা আর্জেন্টিনা: বোকার নায়ক গোলরক্ষক আলভারো মনতেরো, টাইব্রে

1

চেক ডিজঅনারের মামলায় সাজা: গ্রেপ্তার দেখানো হলো মুজিব পরদেশ

2

হাসিনা ও হাদির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত করার আহ্বা

3

টানা ৪ দফায় স্বর্ণের দামে রেকর্ড পতন

4

সাভারে বীর শহীদদের শ্রদ্ধা জানালেন নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্

5

চীনা স্বামীর টাকা নিয়ে লাপাত্তা স্ত্রী

6

বিশ্বকাপ ২০২৬: গ্রুপ পর্বের চূড়ান্ত তালিকা ও নকআউট পর্বের বি

7

জাপান ম্যাচটি আমাদের জন্য ফাইনাল: বললেন ব্রাজিল কোচ কার্লো আ

8

খামেনির বিদায় অনুষ্ঠান স্থগিত: অভাবনীয় জনসমাগমের শঙ্কায় ন

9

নরওয়ে বনাম ইংল্যান্ড: ফিফা বিশ্বকাপ ২০২৬ কোয়ার্টার ফাইনাল

10

আল-আকসা বন্ধের প্রতিবাদে সোচ্চার ৮ মুসলিম দেশ: ইসরায়েলকে চর

11

তাড়াহুড়ো করে নয়, ভালোভাবে বিপিএল আয়োজন করতে চায় বিসিবি: তামি

12

পেনশনভোগীর স্বামী বা স্ত্রী পাবেন আজীবন সুবিধা

13

ইসলামিক ফাউন্ডেশনের নাম ব্যবহার করে প্রতারণা: ইমাম-মুয়াজ্জিন

14

‘দিদিকে ছেড়ে যাব না’: শত্রুঘ্ন সিনহা

15

ঘুমের ওষুধ খেয়ে প্রেমিকার মৃত্যু, একদিন পর বিষপানে প্রাণ গে

16

দেশ সম্পূর্ণ আমদানিকৃত জ্বালানির ওপর নির্ভরশীল: জ্বালানিমন্ত

17

হরমুজ প্রণালীতে চরম সংকট: দিনে পার হতে পেরেছে মাত্র ৬টি জাহা

18

আপনি যদি সেটাই আবার করেন তবে আওয়ামী লীগের দোষ কী ছিল: রুমিন

19

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বর

20