ইউটিউব দেখে কৌশল শিখে ভাড়াবাড়িতে গড়ে তোলা একটি বিশাল জাল নোটের কারখানার সন্ধান পেয়েছে ভারতের তেলেঙ্গানা পুলিশ। হায়দরাবাদের উপকণ্ঠে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করার পাশাপাশি আনুমানিক ৬ কোটি ৭৮ লাখ রুপি মূল্যের ৫০০ রুপির জাল নোট ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।...…
নিজের প্রযুক্তিতে তৈরি প্রথম আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ‘ফাআজ’-এর সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন করেছে পাকিস্তান। অত্যাধুনিক টার্মিনাল গাইডেন্স সমৃদ্ধ এই ক্ষেপণাস্ত্র দেশটির মহাকাশ ও আকাশ প্রতিরক্ষা সক্ষমতায় নতুন মাইলফলক হিসেবে দেখছে সামরিক বাহিনী।...…
হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী বাংলাদেশি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজগুলোকে আগাম সমন্বয়ের ভিত্তিতে নিরাপদ পারাপারে ইরান সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত জালিল রাহিমি। তবে জ্বালানি পরিবহনে ইরান সরাসরি নিরাপত্তার দায়িত্ব নিতে পারে না বলেও জানান তিনি।...…
ভারতের উত্তর প্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে 'প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা'র আওতায় কোটি কোটি দরিদ্র পরিবারকে দীপাবলি ও হোলি উৎসবে বিনামূল্যে এলপিজি সিলিন্ডার দেওয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।...…
ইরানে কয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন টাকার কার্লসন। তাঁর দাবি, ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের সন্দেহভাজন পারমাণবিক স্থাপনায় হামলার জন্য ট্রাম্পের ওপর চাপ দিচ্ছেন নেতানিয়াহু।...…
ভারতের লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে কড়া ও বিতর্কিত ভাষায় আক্রমণ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ও বিরোধী জোটের রামলীলা ময়দানের বক্তব্যের জেরে রাহুলকে উদ্দেশ করে হিমন্ত বলেন, ‘আসামে আসুন, আপনাকে ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠাব।’...…