
পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে দেশের বড় সংস্কারগুলো বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং ল’ল্যাব-এর চেম্বার প্রধান শিশির মনির। সোমবার (২৩ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি এ আহ্বান জানিয়ে বলেন, এসব সংস্কার বাস্তবায়নে হার-জিতের কোনো বিষয় নেই।
ফেসবুক পোস্টে শিশির মনির লেখেন, পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে বড় সংস্কারগুলো বাস্তবায়ন করা সম্ভব এবং এখানে হার-জিতের বিষয় নেই; উদাহরণ হিসেবে তিনি উচ্চকক্ষ, তত্ত্বাবধায়ক সরকার, সাংবিধানিক পদে নিয়োগ, প্রধানমন্ত্রীর মেয়াদ এবং সংবিধানের ৭০ অনুচ্ছেদ ইত্যাদি বিষয়ের কথা উল্লেখ করেন। তবে কোন প্রেক্ষাপটে বা কাদের উদ্দেশে তিনি এ বক্তব্য দিয়েছেন, তা নিজের পোস্টে স্পষ্ট করেননি এই জ্যেষ্ঠ আইনজীবী।