
বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর।
রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বায়ুমান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্সের (এএকিউআই) লাইভ প্রধান শহরগুলোর সূচক থেকে এসব তথ্য জানা গেছে। তালিকা অনুযায়ী, লাহোরের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যার একিউআই স্কোর ২৪৫। তৃতীয় অবস্থানে থাকা মিসরের কায়রোর স্কোর ২০১ এবং চতুর্থ অবস্থানে রয়েছে আফগানিস্তানের কাবুল, যার একিউআই স্কোর ১৭৫। এ ছাড়া পঞ্চম অবস্থানে ভারতের মুম্বাই (১৭৪), ষষ্ঠ অবস্থানে ভিয়েতনামের হ্যানয় (১৭১), সপ্তম অবস্থানে পাকিস্তানের করাচি (১৬২), অষ্টম অবস্থানে চীনের চেংদু (১৬১), নবম অবস্থানে ইরাকের বাগদাদ (১৫৫) এবং দশম অবস্থানে কাতারের দোহা (১৩৭) রয়েছে।
আইকিউএয়ারের তালিকা অনুযায়ী, ১৩৪ স্কোরে ঢাকার বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।