
ব্যস্ত এই নগরীতে প্রাত্যহিক কেনাকাটা ও জরুরি প্রয়োজনে প্রতিদিনই অসংখ্য মানুষকে রাজধানীর বিভিন্ন মার্কেট ও শপিং মলে যেতে হয়। কিন্তু সাপ্তাহিক ছুটির দিনের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট দিনে ঢাকার বেশ কিছু এলাকার দোকানপাট ও বিপণিবিতান বন্ধ থাকে। আগে থেকে তথ্য জানা না থাকলে অনেককেই গন্তব্যে গিয়ে বিড়ম্বনায় পড়তে হয়। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে, তার বিস্তারিত তালিকা নিচে তুলে ধরা হলো:
বন্ধ থাকবে যেসব মার্কেট ও শপিং মল: মোহাম্মদপুর টাউন হল মার্কেট, কৃষি মার্কেট, আড়ং, বিআরটিসি মার্কেট, শ্যামলী হল মার্কেট, মুক্তিযোদ্ধা সুপারমার্কেট, মাজার কো-অপারেটিভ মার্কেট, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, শাহ্ আলী সুপারমার্কেট, মিরপুর স্টেডিয়াম মার্কেট, মৌচাক মার্কেট, আনারকলি মার্কেট, ফরচুন শপিংমল, আয়েশা শপিং কমপ্লেক্স, কর্ণফুলী গার্ডেন সিটি, কনকর্ড টুইন টাওয়ার, ইস্টার্ন প্লাস, সিটি হার্ট, জোনাকি সুপার মার্কেট, গাজী ভবন, পল্টন সুপার মার্কেট, স্টেডিয়াম মার্কেট-১ ও ২, গুলিস্তান কমপ্লেক্স, রমনা ভবন, খদ্দর মার্কেট, পীর ইয়ামেনি মার্কেট, বায়তুল মোকাররম মার্কেট এবং সাকুরা মার্কেট।
যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে:মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী, গাবতলী, টেকনিক্যাল, কল্যাণপুর, আসাদগেট, ইস্কাটন, মগবাজার, বেইলি রোড, সিদ্ধেশ্বরী, মালিবাগের একাংশ, শাহজাহানপুর, শান্তিনগর, শহীদবাগ, শান্তিবাগ, ফকিরাপুল, পল্টন, মতিঝিল, টিকাটুলী, আরামবাগ, কাকরাইল, বিজ