
শীতের আমেজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই রাজধানী ঢাকার বাতাসের মান আরও শোচনীয় হয়ে উঠেছে। শুষ্ক আবহাওয়ায় বাতাসে আর্দ্রতা কমে যাওয়ায় ধূলিকণা ও দূষণের মাত্রা অতিমাত্রায় বেড়ে গেছে।
সংস্থাটির সকাল ৭টা থেকে ৮টা সময়সীমার রেকর্ড অনুযায়ী, ঢাকার গড় এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর দাঁড়িয়েছে ২৩১-এ, যা বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী ‘খুব অস্বাস্থ্যকর’ বাতাসের নির্দেশক।
তালিকায় দূষিত অন্যান্য উল্লেখযোগ্য এলাকার মধ্যে রয়েছে বারিধারা পার্ক রোড, পুরান ঢাকার বেচারাম দেউড়ি, বসুন্ধরা আবাসিক এলাকা, গুলশান লেক পার্ক, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এলাকা, গুলশানের বেজ এজওয়াটার আউটডোর, গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল, বারিধারা লেকসাইড ও ইস্টার্ন হাউজিং।
এদিকে, আইকিউএয়ারের তালিকায় আজ বিশ্বের দূষিত শহরের শীর্ষ পাঁচে থাকা অন্য শহরগুলো হলো প্রথম স্থানে পাকিস্তানের লাহোর (স্কোর ২৬৯, খুব অস্বাস্থ্যকর), তৃতীয় স্থানে আফগানিস্তানের কাবুল (স্কোর ১৯০, সবার জন্য অস্বাস্থ্যকর), চতুর্থ স্থানে ভারতের দিল্লি (স্কোর ১৮৭, সবার জন্য অস্বাস্থ্যকর) এবং পঞ্চম স্থানে ইরাকের বাগদাদ (স্কোর ১৮২, সবার জন্য অস্বাস্থ্যকর)।
বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয় এবং ৫১ থেকে ১০০ হলে তা সহনীয়। সূচক ১০১ থেকে ১৫০-এর মধ্যে হলে শিশু ও বয়স্কদের মতো সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ হলে সেই বাতাসকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে তা ‘দুর্যোগপূর্ণ’ হয়ে ওঠে।