
স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সুখবর নিয়ে এসেছে জনপ্রিয় প্রযুক্তি ব্র্যান্ড ওয়ানপ্লাস। চলতি নভেম্বর মাসে তাদের সর্বশেষ সফটওয়্যার আপডেট ‘কালারওএস ১৭’ (ColorOS 17)-এর প্রাপ্যতা আরও বাড়িয়ে ফ্লাগশিপ, ফোল্ডেবল, নর্ড ও ট্যাবলেট ক্যাটাগরির ছয়টি ডিভাইসের রোলআউট সূচি ঘোষণা করেছে কোম্পানিটি।
ব্যবসায়িক সংবাদমাধ্যম ‘বিজনেস টুডে’র তথ্য অনুযায়ী, এই রোলআউট প্রক্রিয়ার প্রথম ধাপে ওয়ানপ্লাস ১৩আর (OnePlus 13R)-এর নাম আগেই ঘোষণা করা হয়েছিল। তবে এবার পুরোনো ফ্লাগশিপ মডেল এবং নর্ড সিরিজের নতুন ডিভাইসগুলোও এই আপডেট তালিকায় যুক্ত হয়েছে। যেহেতু কোম্পানিটি স্ট্যাগারড বা পর্যায়ভুক্ত পদ্ধতিতে এই আপডেট পাঠিয়ে থাকে, তাই নির্দিষ্ট তারিখের ঘোষণা আসার পরও সব ব্যবহারকারী ঠিক ওই দিনই আপডেটটি হাতে পাবেন এমনটি নয়; অঞ্চলভেদে কিছুটা সময় লাগতে পারে।
কালারওএস ১৭ নভেম্বর রোলআউট সূচি:
যেভাবে আপডেট চেক করবেন: আপডেটটি আপনার ডিভাইসে এসেছে কি না তা ম্যানুয়ালি চেক করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন— ১. আপনার ফোনের Settings (সেটিংস) অপশনে যান। ২. স্ক্রোল করে System & updates অথবা About Device / Software Update অপশনে ট্যাপ করুন। ৩. কালারওএস ১৭ আপডেট উপলব্ধ থাকলে Download & Install বাটনে ক্লিক করে ইনস্টল করে নিন।