
রাজধানীর মোহাম্মদপুর থেকে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি লিটন মাহমুদ বাবু ওরফে 'তেরেনাম বাবু'কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১১ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে গ্রেপ্তারের এই তথ্য নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।
ডিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার মধ্যরাতে গোয়েন্দা পুলিশের একটি দল মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে এবং মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যায়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লিটন মাহমুদ বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে কিছুক্ষণের মধ্যে আদালতে পাঠানো হবে।
তবে কোন সুনির্দিষ্ট মামলায় কিংবা কী অপরাধের অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাননি ডিবির এই কর্মকর্তা