
আলোচিত ইসলামি বক্তা ও মুফাসসির মুফতি আমির হামজার পাশে দাঁড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিশেষ পোস্ট দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও তরুণ উদ্যোক্তা তাশরীফ খান। রোববার (৮ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আমির হামজাকে একজন ‘মজলুম আলেমেদ্বীন’ হিসেবে উল্লেখ করে তাঁর সরলতার কথা তুলে ধরেন তিনি।
ফেসবুক পোস্টে তাশরীফ খান লেখেন, “মুফতি আমির হামজা হুজুরের সাথে দীর্ঘদিন চলাফেরা করেছি। এই মজলুম আলেমেদ্বীন অত্যন্ত সরল সহজ একজন মানুষ।”
মুফতি আমির হামজার বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র চলছে দাবি করে তাশরীফ তাঁর পোস্টে ক্ষোভ প্রকাশ করেন এবং ষড়যন্ত্রকারীদের সঠিক বোধোদয়ের জন্য দোয়া করেন। পোস্টের শেষাংশে তিনি লেখেন, “তার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, আল্লাহ পাক তাদের সঠিক বুঝ দান করুন। আল্লাহ পাক প্রিয় মুফাসসিরের সম্মান বৃদ্ধি করুন।”
উল্লেখ্য, বিভিন্ন সময় নিজের ওয়াজ ও বয়ানের মাধ্যমে সুপরিচিত হয়ে ওঠা মুফতি আমির হামজা বিভিন্ন মহলের আলোচনা ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছেন। কঠিন এই সময়ে তাঁর দীর্ঘদিনের পরিচিত ও সহচর তাশরীফ খানের এই প্রকাশ্য সমর্থন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে এবং নেটিজেনদের নজর কেড়েছে