
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত এ বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হন তিনি। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব শাহরিয়ার পামির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দিকনির্দেশনায় এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের বিশেষ প্রদর্শনীতে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ৩ হাজার ক্যাডেট এবং বাংলাদেশ স্কাউটসের ৫০০ জন সদস্য অংশ নেন।
অনুষ্ঠানে সেনাপ্রধান, নৌপ্রধান ও বিমানবাহিনী প্রধানসহ তিন বাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, জাতীয় সংসদের সদস্যগণ, সরকারের বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক ও রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন।