বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবার সার্বিক পরিবেশ উন্নত ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার উদ্দেশ্যে এক ব্যতিক্রমী অভিযান পরিচালনা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। পানের পিক ফেলে হাসপাতালের দেয়াল ও শৌচাগার নোংরা করা বন্ধ করতে রোগী এবং তাদের স্বজনদের কাছ থেকে বিপুল পরিমাণ পান, সুপারি ও জর্দা জব্দ করা হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের দর্শনার্থীরা নিয়মিত পান খেয়ে যেখানে-সেখানে থুতু বা পানের পিক ফেলে হাসপাতালের দেয়াল, সিঁড়ি ও শৌচাগারগুলো নোংরা করছিলেন। এর ফলে পরিচ্ছন্নতা ব্যাহত হওয়ার পাশাপাশি ডেঙ্গুসহ বিভিন্ন রোগব্যাধি ছড়ানোর স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছিল
হাসপাতালের পরিবেশকে জীবাণুমুক্ত ও স্বাস্থ্যকর রাখতে কর্তৃপক্ষ এ অভিযান পরিচালনা করে। পরিচ্ছন্নতার এ অভিযানে পানের জর্দা ও সুপারি জব্দ করার পাশাপাশি রোগী ও স্বজনদের হাসপাতালের পরিচ্ছন্নতা রক্ষায় সচেতন হওয়ার জন্য কড়া নির্দেশনা ও পরামর্শ দেওয়া হয়।
হাসপাতাল কর্তৃপক্ষের এই ব্যতিক্রমী উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। সাধারণ মানুষ ও সচেতন নাগরিকরা হাসপাতালের সৌন্দর্য ও স্বাস্থ্যকর পরিবেশ রক্ষায় একে একটি ইতিবাচক এবং প্রয়োজনীয় পদক্ষেপ হি