
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২০২৬ সালের আলিম পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলে এ বছর পাসের হার ৬১.৭ শতাংশ এবং সর্বমোট ৩ হাজার ২৫০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। বিগত দুই বছরের ফলাফলের তুলনায় এ বছর পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তি দুটি সূচকেই অবনতি দেখা গেছে।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে দেশের অন্য সকল বোর্ডের সাথে আলিম ও সমমান পরীক্ষার ফলাফলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। উদ্বোধনের পর পরই সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট, মাদরাসাগুলো এবং মোবাইল এসএমএসের মাধ্যমে ফলাফল পরীক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, এ বছর আলিম পরীক্ষায় মোট ৫৪ হাজার ৫৪৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণদের মধ্যে ছাত্রের সংখ্যা ২৯ হাজার ২৬৯ জন এবং ছাত্রী ২৫ হাজার ২৭৮ জন।
লিঙ্গভিত্তিক ফলাফলে দেখা যায়, ছাত্রীদের পাসের হার ৬৪.৯০ শতাংশ, যেখানে ছাত্রদের পাসের হার ৫৮.১০ শতাংশ। ফলে সার্বিক পাসের হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা ৬.৮০ শতাংশ পয়েন্টে এগিয়ে রয়েছে।