আগামী পাঁচ বছরে বাংলাদেশের বেসরকারি খাতে প্রায় ১ ট্রিলিয়ন ইয়েন বা প্রায় ৬.৩৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করার ঐতিহাসিক ঘোষণা দিয়েছে জাপান। দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক এবং অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে এই বড় বিনিয়োগের কথা জানানো হয়েছে।
টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী জানান, দুই দেশের সহযোগিতার মূল ভিত্তি ‘বিগ-বি’ উদ্যোগ আরও সম্প্রসারিত করা হবে। এছাড়া দ্রুত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) কার্যকর করা, সামুদ্রিক নিরাপত্তা জোরদারে টহল জাহাজ প্রদান এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন দুই দেশের শীর্ষ নেতারা।