প্রিন্ট এর তারিখঃ Oct 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 5, 2026 ইং
দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল-মার্কেট
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ।
বিদ্যুৎ বিভাগের উপসচিব সোনিয়া বিনতে তাবিব স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে আগামী ২২ অক্টোবর পর্যন্ত বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকান বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।
এরপর ২৩ অক্টোবর থেকে এসব ব্যবসাপ্রতিষ্ঠানের আগের সময়সূচি কার্যকর হবে। অর্থাৎ, বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত শপিংমল, মার্কেট ও দোকান খোলা রাখা যাবে।
দুর্গাপূজাকে সামনে রেখে ক্রেতাদের কেনাকাটার সুবিধা এবং বাজারে বাড়তি ব্যস্ততার বিষয়টি বিবেচনায় নিয়ে সাময়িকভাবে সময় বাড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।