
দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসিতে নতুন জনবল নিয়োগের জন্য একটি আকর্ষণীয় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ‘আর অ্যান্ড আই অফিসার (লিফট/এলিভেটর)’ পদে এই নিয়োগ দেওয়া হবে। গত ৪ অক্টোবর ২০২৬ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা আগামী ১৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত চলমান থাকবে। আগ্রহী ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যেই অনলাইনে আবেদন করতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য অনুযায়ী, পদটিতে আবেদনের জন্য প্রার্থীদের নির্দিষ্ট কিছু শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা থাকতে হবে। আবেদনকারীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স বা সমমানের বিষয়ে ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে। এছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ৫ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে এবং পদটিতে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। কাজের দক্ষতার ক্ষেত্রে ট্র্যাকশন লিফট কন্ট্রোল সিস্টেমের সহায়তা প্রদান, মাঠপর্যায়ে ত্রুটি নির্ণয় ও সমাধান, কমিশনিং এবং গ্রাহক পর্যায়ে কারিগরি সেবা প্রদানে পারদর্শী হতে হবে।
নির্বাচিত প্রার্থীরা গাজীপুরের কালিয়াকৈরে ওয়ালটনের নিজস্ব কর্মক্ষেত্রে ফুলটাইম দায়িত্ব পালন করবেন। মাসিক বেতনের পাশাপাশি করপোরেট সংস্কৃতির অংশ হিসেবে আকর্ষণীয় সব সুযোগ-সুবিধা দেওয়া হবে। এর মধ্যে রয়েছে পারফরম্যান্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, জীবন বিমা, কোম্পানির লভ্যাংশ বা প্রফিট শেয়ার, মোবাইল বিল, বছরে দুটি উৎসব বোনাস, নিয়মিত বার্ষিক ইনক্রিমেন্ট, চিকিৎসা সুবিধা, দুপুরের খাবার বা লাঞ্চ সাবসিডি এবং কোম্পানির বিশেষ ছাড় বা অন্যান্য সুযোগ-সুবিধা।
আগ্রহী প্রার্থীরা ওয়ালটনের অফিশিয়াল ওয়েবসাইট (