
চীনা প্রযুক্তি ব্র্যান্ড অনার তাদের ১০ম বার্ষিকী উপলক্ষে উন্মোচন করেছে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন
ডিভাইসটিতে রয়েছে ২০০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা (১/১.২৮ ইঞ্চি সেন্সর), ২০০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স (১/১.৪ ইঞ্চি সেন্সর) এবং ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স। সাথে সামনে রয়েছে ৫৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। পেশাদার সিনেমাটিক অভিজ্ঞতা দিতে এতে যুক্ত করা হয়েছে ARRI Wide Gamut 3, ১৪টি ফিল্টার প্রিসেট এবং ৪কে ৬০এফপিএস সিনেমা গ্রেড রেকর্ডিং সুবিধা। ছবি ও ভিডিও স্থির রাখতে গিম্বল-লেভেল ৩-ডিগ্রি স্ট্যাবিলাইজেশন এবং CIPA 8.0 স্ট্যান্ডার্ড অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ব্যবহার করা হয়েছে।
ফোনটিতে রয়েছে ৬.৮ ইঞ্চির LTPO OLED ডিসপ্লে (১-১২০ হার্জ), স্ন্যাপড্রাগন ৮ এলিট এক্সট্রিম জেন ৬ প্রসেসর, ১৬ জিবি পর্যন্ত র্যাম ও ১ টিবি স্টোরেজ। দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে বিশাল ৮,৮০০ এমএএইচ সিলিকন-কার্বন ব্যাটারি। অ্যান্ড্রয়েড ১৭ ভিত্তিক ম্যাজিকওএস ১১ চালিত এই ফোনটির প্রাথমিক বাজারমূল্য রাখা হয়েছে প্রায় ৯৭০ মার্কিন ডলার।