
বলিউড অভিনেত্রী তাপসী পান্নু ও ডেনমার্কের ব্যাডমিন্টন তারকা ম্যাথিয়াস বোয়ের বিয়ের তিন বছর হতে চলল। অথচ তারকা হয়েও এখন পর্যন্ত নিজেদের বিয়ের কোনো আনুষ্ঠানিক ছবি বা ভিডিও প্রকাশ্যে আনেননি এই দম্পতি। সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে আয়োজিত সেই বিয়ের ছবি এতদিন কেন লুকিয়ে রাখা হয়েছে, অবশেষে সেই রহস্যের জবাব দিলেন অভিনেত্রী।
২০২৪ সালে তাঁদের বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই ভক্তদের মধ্যে কৌতূহলের কমতি ছিল না। সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ক্লিপিংস ছড়িয়ে পড়লেও তাপসী নিজে কখনোই পূর্ণাঙ্গ ফটোশুট বা ভিডিও শেয়ার করেননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবনকে জনসমক্ষে না আনার এই সিদ্ধান্তের আসল কারণ ব্যাখ্যা করেছেন তাপসী, যা নিয়ে বর্তমানে বলিপাড়ায় বেশ আলোচনা চলছে।