
‘ফেক নিউজ’ বা মিথ্যা সংবাদ প্রকাশের গুরুতর অভিযোগে হোয়াইট হাউস থেকে মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম সিএনএন, এমএস নাউ এবং পলিটিকোকে নিষিদ্ধ করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই বড় ধরনের নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন।
নিজের অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প অভিযোগ করেন যে, এই সংবাদমাধ্যমগুলো তার প্রশাসন এবং সার্বিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে নিয়মিতভাবে সম্পূর্ণ ‘মিথ্যা’ ও ‘ভিত্তিহীন’ সংবাদ প্রকাশ করে আসছে। বিশেষ করে পলিটিকোর বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ এনে ট্রাম্প জানান যে, জো বাইডেনের প্রশাসনিক মেয়াদে মার্কিন সরকারের কাছ থেকে প্রতিষ্ঠানটি প্রায় ৮ মিলিয়ন ডলারের একটি সরকারি সাবস্ক্রিপশন সুবিধা পেয়েছিল, যাকে তিনি একটি সম্ভাব্য বড় দুর্নীতি হিসেবে চিহ্নিত করেছেন।
সাংবাদিকতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতার সীমানা ছাড়িয়ে এই গণমাধ্যমগুলো অপপ্রচারে লিপ্ত রয়েছে উল্লেখ করে ট্রাম্প কড়া ভাষায় সতর্ক করে দিয়েছেন যে, ভবিষ্যতে এই ধরনের অন্যান্য ‘ফেক নিউজ’ পরিবেশনকারী সংবাদমাধ্যমগুলোকেও একই ধরনের কঠোর পদক্ষেপের মুখোমুখি হতে হতে পারে। ট্রাম্প প্রশাসনের এই আকস্মিক ও কঠোর পদক্ষেপে মার্কিন মিডিয়া মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।