
সাভারের আশুলিয়ায় একটি বন্ধ ঘর থেকে স্বামী, স্ত্রী ও তাঁদের এক নবজাতক সন্তানের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে আশুলিয়ার মধ্য জামগড়া এলাকার হযরত আলীর মালিকানাধীন একটি বাড়ি থেকে লাশগুলো উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে তিনজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া লাশের মধ্যে স্বামীর গলায় গামছা প্যাঁচানো ছিল। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।