
পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তনের মাধ্যমেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২০ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৩৫ বছর পর এবার সাংবিধানিক প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এতে বিরোধী দলেরও প্রার্থী রয়েছে, যা একটি ইতিবাচক দিক। তিনি আরও বলেন, মানুষ এবারের নির্বাচনে প্রত্যাশিত গণতান্ত্রিক চর্চা দেখতে পাবে। সংবিধান সংশোধন-সংক্রান্ত কমিটিতে বিরোধী দল এখন পর্যন্ত যোগ না দিলেও, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন সংশোধিত ৭০ অনুচ্ছেদ অনুসারেই সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।