
স্মার্টফোন বাজারে নতুন চমক নিয়ে হাজির হয়েছে জনপ্রিয় ব্র্যান্ড রিয়েলমি, যারা তাদের নতুন ডিভাইস হিসেবে উন্মোচন করেছে Realme 16x। চমৎকার কিছু ফিচার ও শক্তিশালী ব্যাটারির কারণে ফোনটি ইতিমধ্যেই প্রযুক্তিপ্রেমীদের মাঝে বেশ আলোচনার জন্ম দিয়েছে। ডিভাইসটির অন্যতম বড় আকর্ষণ হলো এর বিশাল আকৃতির ৭,০০০ এমএএইচ ব্যাটারি, যা ৪৫ ওয়াট ফার্স্ট চার্জিং এবং বাইপাস চার্জিং সাপোর্ট করে। এর ফলে ব্যবহারকারীরা দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপ পাওয়ার পাশাপাশি গেমিংয়ের সময়ও সুবিধা পাবেন।
পারফরম্যান্সের দিক থেকে ফোনটিতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ এসওসি প্রসেসর, যা সর্বোচ্চ ৬ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সাথে যুক্ত রয়েছে। অপারেটিং সিস্টেম হিসেবে এতে অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক রিয়েলমি ইউআই ৭.০ দেওয়া হয়েছে, যার সাথে কোম্পানি দুই বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং তিন বছরের সিকিউরিটি আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া ডিভাইসটির ডিসপ্লে বেশ বড় ও আকর্ষণীয়; এতে রয়েছে ৬.৮১ ইঞ্চির ১৪৪ হার্জ রিফ্রেশ রেটযুক্ত এলসিডি স্ক্রিন, যা ১,২০০ নিট পিক ব্রাইটনেস এবং পান্ডা গ্লাস প্রোটেকশনসহ এসেছে।
ক্যামেরা ও অন্যান্য ফিচারের ক্ষেত্রেও ফোনটি বেশ সমৃদ্ধ। এর পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা এবং সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, পাশাপাশি নোটিফিকেশনের জন্য রয়েছে বিশেষ পালস লাইট। স্থায়িত্বের জন্য ফোনটিতে আইপি৬৫ রেটিং, মিল-স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন এবং ভেজা হাতে বা গ্লাভস পরে ব্যবহারের সুবিধা রাখা হয়েছে। গ্লোরি হোয়াইট এবং এনডুরেন্স ব্রাউন রঙে বাজারজাত করা এই ফোনটির দাম শুরু হয়েছে ২৫,৯৯৯ রুপি থেকে, যা ফ্লিপকার্ট ও রিয়েলমির নিজস্ব ওয়েবসাইটসহ বিভিন্ন স্টোরে পাওয়া যাচ্ছে।