বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে গভীর শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর পবিত্র কবরের পাশে উপস্থিত হয়ে নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেন। এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানসহ কেন্দ্রীয় ও বিভিন্ন অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা। এছাড়া আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিন, সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, মনির হোসেন মৃধা, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. দেলোয়ার হোসেন রিন্টু, কাজী মহিউদ্দিন মহিসহ বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের নেতাকর্মীরা। দোয়া ও মোনাজাত পর্বে মরহুম আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলের সকল প্রয়াত নেতাকর্মীর সুস্বাস্থ্য ও রুহের মাগফিরাত কামনা করা হয়। এ সময় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা আরাফাত রহমান কোকোর বর্ণাঢ্য স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার আত্মার শান্তি কামনায় দেশবাসীর কাছে বিশেষ দোয়া চান। অনুষ্ঠানে বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।