
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ভিন্নধর্মী ও আবেগঘন ভিডিও প্রকাশের পর তাকে ঘিরে তৈরি হওয়া নানা আলোচনা ও ‘বান্ধবী’ রহস্য নিয়ে মুখ খুলেছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি জানান, রিসোর্টে যাওয়ার পর সেখানকার রান্নার আয়োজন ও নারীদের আন্তরিকতা তাকে মুগ্ধ করেছিল এবং রান্নাঘরের সেই আনন্দঘন মুহূর্তের ভিডিওটি নিজেই শেয়ার করেছিলেন তিনি।
ভাইরাল হওয়া ওই ভিডিও প্রসঙ্গে পূর্ণিমা বলেন, তিনি খেতে ভালোবাসেন বিধায় প্রায়ই রিসোর্টের রান্নাঘরে যান এবং সেখানকার কর্মীরাও তাকে অত্যন্ত আন্তরিকভাবে ভালোবাসেন। নেটিজেনদের তৈরি করা বান্ধবী বিতর্ক নিয়ে তিনি হাস্যরসের সঙ্গে বলেন, ভিডিওটি তিনি নিজেই দিয়েছিলেন এবং পরে বান্ধবীর সঙ্গে ফটোশুটের আরেকটি ভিডিও শেয়ার করেন। এমনকি তিনি কাউকে বান্ধবী বানাননি, বরং ভক্ত ও নেটিজেনরাই তাদের বান্ধবী বানিয়ে নিয়েছেন বলে মন্তব্য করেন এই তারকা।