
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে তাঁর বর্তমান পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। নতুন আদেশ অনুযায়ী, তাঁকে বদলিপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা আদেশে মো. সারওয়ার আলমের বদলির বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে স্পষ্টভাবে বলা হয়েছে:
সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে বদলিপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদে পদায়ন করা হলো।
জনস্বার্থে জারিকৃত সরকারের এই প্রশাসনিক আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রসঙ্গত, আলোচিত এই ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে গত ২০২৫ সালের ১৮ অগাস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। দায়িত্ব নেওয়ার এক বছরেরও কম সময়ের মাথায় তাঁকে এই পদ থেকে প্রত্যাহার করে পুনরায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে ফিরিয়ে নেওয়া হলো।