
বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে পানি ও বিদ্যুতের অপচয় রোধে সচেতনতা বাড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে লিফলেট বিতরণ ও প্রচারণা চালিয়েছে ছাত্রদল। রোববার (১২ এপ্রিল, ২০২৬) দুপুরে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে এই সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়।
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের পাঠাগার সম্পাদক তৌহিদুল ইসলামের নেতৃত্বে এই ক্যাম্পেইনটি পরিচালিত হয়। কেন্দ্রীয় লাইব্রেরি, মধুর ক্যান্টিন, টিএসসি এবং ভিসি চত্বরের মতো জনবহুল স্থানগুলোতে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হয়। তৌহিদুল ইসলাম তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, বর্তমান বৈশ্বিক সংকটে ব্যক্তিগত অভ্যাসের সামান্য পরিবর্তন যেমন অপ্রয়োজনে লাইট-ফ্যান বন্ধ রাখা বা পানির অপচয় কমানো জাতীয় পর্যায়ে বড় সাশ্রয় এনে দিতে পারে।