|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানদের রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিতের নির্দেশ

দেশের সব জেলা প্রশাসককে (ডিসি) এক জরুরি নির্দেশনায় রাষ্ট্রীয় অনুষ্ঠান, জাতীয় দিবস, সরকারি সভা এবং অন্যান্য প্রটোকলিক আয়োজনে জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করতে বলা হয়েছে। এ ক্ষেত্রে ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স, ১৯৮৬ (জুলাই ২০২০ পর্যন্ত সংশোধিত)’ কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে সম্প্রতি দেশের সব ডিসির কাছে এসংক্রান্ত একটি অফিসিয়াল চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, রাষ্ট্রীয় অনুষ্ঠান, জাতীয় দিবস ও সরকারি সভাসহ বিভিন্ন প্রটোকলিক আয়োজনে আসন বিন্যাস, আনুষ্ঠানিক চিঠিপত্র ও আমন্ত্রণপত্রে নামের ক্রম নির্ধারণ এবং অন্যান্য সব ক্ষেত্রে ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুসরণ করতে হবে। এর মাধ্যমে জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানদের প্রাপ্য সম্মান ও মর্যাদা নিশ্চিত করার কথা বলা হয়েছে। নির্দেশনার সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

এই চিঠির অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ সচিব, সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার, স্থানীয় সরকার বিভাগের সচিব, পুলিশ কমিশনার, জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যান এবং স্থানীয় সরকার মন্ত্রীর একান্ত সচিবসহ মোট ১১টি সংস্থায় পাঠানো হয়েছে। স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব খোন্দকার ফরহাদ আহমদের স্বাক্ষরে জারি করা এই নির্দেশনার মূল উদ্দেশ্য হলো সরকারি অনুষ্ঠান ও অন্যান্য প্রটোকলিক কার্যক্রমে রাষ্ট্রীয় অগ্রাধিকার তালিকা যথাযথভাবে মেনে চলা। সরকারের এই পদক্ষেপে জেলা পর্যায়ের সরকারি অনুষ্ঠানগুলোতে জেলা পরিষদের প্রতিনিধিরা তাদের প্রাপ্য রাষ্ট্রীয় প্রটোকল ও সম্মান পাবেন বলে আশা প্রকাশ করছে স্থানীয় সরকার বিভাগ।: 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ন

1

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত নেতার রুকনিয়াত বাতিল

2

ফরিদপুরের ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত

3

বোল্টের রেকর্ড চুরমার: ১৮ বছর বয়সী গাউট গাউটের নতুন বিশ্ব বি

4

বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্কসংকেত

5

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে আর্জেন্টিনার রক্ষণভাগে আসছে

6

চীনা স্বামীর টাকা নিয়ে লাপাত্তা স্ত্রী

7

ধানমন্ডি ৩২ নম্বরে ছবি ও ভিডিও ধারণকালে আটক ১

8

‘ববিতা আমার আত্মার আত্মা, সবকিছুতেই আমাদের দারুণ মিল’—সুচন্দ

9

যুক্তরাষ্ট্রের ধারণা ভুল, ভেনেজুয়েলার মতো সহজে হার মানবে না

10

পেলের রেকর্ড ভেঙে ইতিহাসের পাতায় নেইমার: ব্রাজিলিয়ান জাদুকরে

11

বিমানবন্দরে সিন্ডিকেটের কারসাজি: বোর্ডিং গেটে ৫ জন ধরা পড়ার

12

আন্দোলন শুরুর দিনই পদত্যাগ করতে চেয়েছিলেন ধর্মেন্দ্র প্রধান

13

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যোগদানের তারিখ ন

14

সম্পদের হিসাব বিবরণী দাখিল না করায় এস কে সুরের ৩ বছরের কারাদ

15

জার্মানির ‘আসল পরীক্ষা’ আজ

16

টপ অর্ডারের ধসে ধুঁকছে বাংলাদেশ

17

সরকারের আশ্বাসের প্রেক্ষিতে শাহবাগ ছাড়লেন প্রাথমিকের সুপারিশ

18

সরকারি কর্মচারীদের জন্য নবম বেতন কমিশন গঠনের কাজ চলছে: অর্থম

19

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ম্যারাডোনার রেকর্ড ভাঙার অপে

20