|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

পুতিনের বিলাসবহুল প্রাসাদের সুরক্ষায় থাকা এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংসের দাবি ইউক্রেনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি বিলাসবহুল গোপন বাসভবনের নিরাপত্তায় নিয়োজিত দূরপাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ওপর সফল ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। পুতিনের অত্যন্ত সুরক্ষাবেষ্টিত এই প্যালেসকে আকাশপথের হামলা থেকে রক্ষা করতেই মূলত এস-৪০০ ‘ট্রায়াম্ফ’ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রটি স্থাপন করা হয়েছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

ইউক্রেনের ড্রোন বাহিনীর প্রধান মেজর রবার্ট ব্রোভদি জানান, দক্ষিণ রাশিয়ার জেলেন্দঝিক শহরের কাছে অবস্থিত এই ক্ষেপণাস্ত্র কেন্দ্রটিতে ইউক্রেনীয় ড্রোনের আঘাতের পর প্রায় তিন ঘণ্টা ধরে আগুন জ্বলতে দেখা যায়। পুতিনের ইতালীয় স্থাপত্যশৈলীতে নির্মিত এই বিশাল প্যালেস কমপ্লেক্স থেকে এটি মাত্র ১২ মাইল দূরে অবস্থিত ছিল। প্রায় ২৭ বর্গমাইল জুড়ে বিস্তৃত ‘বাফার জোন’ এবং স্থায়ী ‘নো-ফ্লাই জোন’ দিয়ে ঘিরে রাখা এই প্রাসাদকে রক্ষা করতে এস-৪০০ সিস্টেমটির পাশাপাশি ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং মোবাইল ফায়ার গ্রুপ সমন্বিতভাবে কাজ করছিল।

মেজর ব্রোভদি আরও দাবি করেন, এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটিকে ইউক্রেনের বিভিন্ন শহরে হামলায় ব্যবহারের জন্য নতুনভাবে প্রস্তুত করা হয়েছিল। এমনকি সম্প্রতি এটি থেকে ইউক্রেনের লোকালয়ে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রও নিক্ষেপ করা হয়। সামরিক বিশেষজ্ঞদের মতে, নিজস্ব ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের মজুদ কমে আসায় রাশিয়া তাদের এস-৪০০ এর মতো আকাশ প্রতিরক্ষা মিসাইলগুলোকে ভু-পৃষ্ঠে আঘাত হানার উপযোগী হিসেবে ব্যবহার করছে, যা ঘনবসতিপূর্ণ এলাকায় সাধারণ মানুষের জন্য অত্যন্ত মারাত্মক হুমকি তৈরি করছে।

উল্লেখ্য, জেলেন্দঝিকের এই বাসভবনটি তৈরিতে পুতিনের প্রায় ১ বিলিয়ন পাউন্ড খরচ হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে। বিলাসবহুল এই প্যালেসে ক্যাসিনো, আঙুর বাগান, স্পা, থিয়েটারসহ নানা সুযোগ-সুবিধা রয়েছে। তবে ড্রোন হামলার আশঙ্কায় পুতিন বর্তমানে এই কৃষ্ণসাগর তীরবর্তী প্যালেসে খুব কম যাতায়াত করেন এবং মস্কোর নিকটবর্তী অতি-সুরক্ষিত অন্য বাসভবনে বেশি সময় কাটান। ইউক্রেনীয় ড্রোনের এই বড় ধরনের হামলাগুলোর মাধ্যমে ক্রেমলিনের ওপর চাপ সৃষ্টি করে যুদ্ধ পরিস্থিতি নিজেদের অনুকূলে আনার চেষ্টা চালাচ্ছে কিয়েভ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মণিপুরে ৬ নাগা যুবকের লাশ উদ্ধার, উত্তাল রাজ্য

1

কাতারে এলএনজি কেন্দ্রে বিস্ফোরণে নিহত ১৩

2

সংবিধান সংস্কার পরিষদে রুমিন ফারহানার শপথ না নেওয়া নিয়ে এনসি

3

ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তেলবাহী ট্যাংকার ড

4

কামিল মিশারার ক্রিকেট ক্যারিয়ার: পরিসংখ্যান ও আন্তর্জাতিক অভ

5

এনসিপির কেন্দ্রীয় নেতাকে দল থেকে অব্যাহতি

6

আইফোন ১৮ প্রো লাইনআপে আসছে নতুন রঙ, ফাঁস হলো তথ্য

7

দুপুরের মধ্যে দেশের ৬ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

8

প্রাইজবন্ডের ১২৪তম ড্র ঘোষণা: প্রথম পুরস্কার জিতেছে ০৭৮৬৩৪৫

9

বিউফোর্ট দুর্গ থেকে সেনা সরাবে না ইসরাইল

10

‘সারের সংকট নেই, আতঙ্কিত হবেন না’: রাজশাহী বিভাগীয় কমিশনার

11

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের একাধিক জ

12

জাতীয় নিরাপত্তার যুক্তিতে নতুন চীনা রোবট আমদানিতে নিষেধাজ্ঞা

13

ফিফা বিশ্বকাপ ২০২৬: বিটিভি’র প্রচারস্বত্বে ভ্যাট অব্যাহতি

14

স্পেনের বিপক্ষে সেমিফাইনালে আত্মবিশ্বাসী ফ্রান্স কোচ দেশম: ই

15

রাজশাহী বোর্ডে এসএসসির খাতা চ্যালেঞ্জ: আবেদন ৯৮ হাজার ছাড়াল

16

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে অনিশ্চিত বাবর আজম

17

রাতারাতি আইনশৃঙ্খলা পরিস্থিতির বৈপ্লবিক পরিবর্তন আশা করা যায়

18

ঢাকা কলেজে ছাদের পলেস্তারা খসে আহত শিক্ষার্থী: হল সংস্কারে দ

19

বাহুবলে শ্যামলী পরিবহনের বাস খাদে: ১০ যাত্রী আহত, ঢাকা-সিলেট

20